ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়ন
কাজী প্রাচুর্যকে অভিনন্দন স্মারক দিয়েছে মুন্সীগঞ্জ প্রেসক্লাব
৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলায় (একক) চ্যাম্পিয়ন হওয়ায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্যকে অভিনন্দন স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার ও অধিকার এর পরিচালক নাসিরউদ্দিন এলান।
মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাছিরউদ্দিন জুয়েলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি।
এ সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি ও দৈনিক সভ্যতার আলো’র সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, শহীদ-ই-হাসান তুহিন, রাসেল মাহমুদ, কাজী সাব্বির আহমেদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, ভবতোষ চৌধুরী নুপুর, আবু সাঈদ সোহান, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান টিপু, প্রেসক্লাবের সহ-সভাপতি মো গোলজার হোসেন, রশীদ আহমেদ মামুন, সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, জেলা সাংবাদিক কল্যান ট্রাস্টের সভাপতি নজরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বছরের শুরুতে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ জেলা পর্যায়ে শুরু হয়। এতে ব্যাডমিন্টন খেলায় (একক) জেলা, উপ-অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় মুন্সীগঞ্জের কাজী কমরউদ্দিন ( কে কে) সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য।
এতে জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হয় কাজী প্রাচুর্য। গত ২২ – থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত চট্টগ্রামে জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে। এতে ৪টি খেলায় অংশগ্রহণ করে ৩টি খেলায় জয়ী হয়ে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হয়ে কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেন । কাজী প্রাচুর্য দৈনিক সমকালের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপু ও মুন্সীগঞ্জ পৌরসভার টিকাদান সুপারভাইজার জান্নাতুল ফেরদৌস সাম্মী দম্পতির ছোট ছেলে এবং কাজী কমরউদ্দিন ( কে কে) সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
