মুন্সীগঞ্জে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মুন্সীগঞ্জে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
শনিবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত চরাঞ্চলের ৫টি ইউনিয়নে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষে লিফলেট বিতরণ করেন তার অনুসারীরা।
সকালে মুন্সীরহাট থেকে লিফলেট বিতরণ শুরু করে। পরে চরকেওয়ার, মোল্লাকান্দি, আধারা, বাংলাবাজার ও শিলই ইউনিয়নে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, চরকেওয়ার যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর ফকির, সাবেক সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক শামসুল সরকার, সাবেক জেলা যুবদলের দপ্তর সম্পাদক ফারুক মিজি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মুন্সীগঞ্জ শাখার আহবায়ক সদস্য এড. মো. আল-আরাফ, সদর থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. রাজু, ইব্রাহীম তপু, পাভেল ফকির।
এছাড়া সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ হোসেন পলাশ, সদস্য সচিব আব্দুল্লাহ আদর, যুগ্ম আহবায়ক সজীব এবং ছাত্রদল নেতা নিরব, আল-আমিন, সামিউল, আরিফ, সজল, রিয়াদ, টারিফ, মুহিন প্রমুখ।
