বিএজেএফ’র আন্তর্জাতিক সম্পাদক হলেন মুন্সীগঞ্জের মেহেদী আল আমিন
কৃষি বিষয়ক সাংবাদিকদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার খ্যাতিমান সাংবাদিক মেহেদী আল আমিন।
উপজেলার ষোলঘর ইউনিয়নে জন্ম নেয়া এ সাংবাদিক বর্তমানে প্রতিদিনের বাংলাদেশে সিনিয়র রিপোর্টার হিসাবে কর্মরত আছেন।
রোববার রাজধানীর খামারবাড়ীর কেআইবি কনফারেন্স রুমে নবনির্বাচিত কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
ফ্রান্সের রাষ্ট্রপতি প্রনীত মানবাধিকার পুরস্কার বিজয়ী সাংবাদিক আল আমিন বলেন, “কৃষি সাংবাদিকেরা আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রাখার জন্য আমার উপর আস্থা রেখেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে দেশীয় সাংবাদিকদের সাথে আন্তর্জাতিক কৃষি সাংবাদিক ও সংশ্লিষ্ট প্রতিস্থানগুলোর মধ্যে একটি অর্থবহ ও কার্যকর সংযোগ স্থাপন করা।
মেহেদী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভা, ইউরোপীয় কমিশনের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস ও কাউন্সিল অফ ইউরোপের সদর দফতর ফ্রান্সের স্ট্রাসবোর্গে নিবিড়ভাবে কাজ করেছেন।
দুই বছর মেয়াদের (২০২৫-২৬) নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইত্তেফাক অনলাইনের বার্তা সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর আবু খালিদ।
এছাড়া নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দ্যা ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার ইয়াছির ওয়ারদাদ ও ডেইলি সানের সিনিয়র রিপোর্টার আ. ন. ম. মহিবুব উজ জামান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ডের চিফ রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন ও সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট এমদাদুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক প্রতিদিনের সংবাদের সিনিয়র রিপোর্টার মো. মেহেদী হাসান ও অর্থ সম্পাদক বণিক বার্তার স্টাফ রিপোর্টার মোফাজ্জল বিদ্যুৎ।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার আলাতাব হোসেন ও চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আফসানা মিমি, দপ্তর সম্পাদক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার মরিয়ম সেঁজুতি, গবেষণা সম্পাদক ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক পলিটিক্স নিউজের সম্পাদক সালেহ মোহাম্মদ রশিদ অলক।
এছাড়া প্রশিক্ষণ সম্পাদক বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার আল মামুন, কৃষক উন্নয়ন বিষয়ক সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার তাজনূর ইসলাম, প্রচার সম্পাদক দ্যা ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার শুকান্ত হাওলাদার, প্রকাশনা সম্পাদক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান নূর, কৃষক অধিকার বিষয়ক সম্পাদক ইউএনবির নিউজ এডিটর ইমরান হোসেন ইমন, তথ্য বিষয়ক সম্পাদক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার লুৎফর রহমান কাঁকন।
এছাড়া নতুন কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন- বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির, মঙ্গা বে’র সম্পাদক আবু সিদ্দিক, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার জহির মুন্না, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান ও টাইমস অফ বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. আল-আমীন।
