বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা হয়ে উঠে প্রাণবন্ত
বির্তক যেমন সত্যের সন্ধান দেয়, তেমনি সত্য-মিথ্যার স্বরূপ চিনে নিতে সহায়তা করে। গনতান্ত্রিক চর্চার অন্যতম অনুষঙ্গ এবং বির্তক একটি শিল্প। এমন যুক্তিমালার মধ্য দিয়েই গতকাল শনিবার দিনভর শহরস্থ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে বাংলাদেশ ফ্রিডম
ফাউন্ডেশন-সমকালথর যৌথ উদ্যোগে “জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা-২০২৫চ্ তুমুল তর্ক-বির্তকের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে মুন্সীগঞ্জ শহরের ঐতিহ্যবাহি এ ভি জে এম বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার্সআপ হয়েছে সদরের ঐতিহ্যবাহী বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়। একই সঙ্গে শ্রেষ্ট বক্তা
নির্বাচিত হয়েছেন রানার্সআপ দলের দলনেতা সারাবান তাহুরা।
এবার মুন্সীগঞ্জ জেলায় ১১ম জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিদ্যালয় গুলো হচ্ছে- মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, এ ভি জে এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্টশিয়াল স্কুল এন্ড কলেজ, বছিরন নেছা উচ্চ বিদ্যালয়, বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয় ও কে কে গভ: ইনস্টিটিউশন।
শনিবার সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে “বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি” স্লোগানে বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় স্কুল বিজ্ঞান বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, দৈনিক মুন্সীগঞ্জের সময়ের সম্পাদক মঈনউদ্দিন আহমেদ সুমন, সমকালের পাঠক সংগঠন সুরূদ সমাবশ জেলা শাখার সভাপতি জাহাঙ্গির আলম ঢালী, মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন শেখসহ প্রমুখ।
“বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি” স্লোগানে শুরু হওয়ার
বিতার্কিকদের পক্ষে-বিপক্ষে যুক্তি-তর্কে বির্তক প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে। সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসব মুখর পরিবেশে বির্তাকিকটা পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট সুজন হায়দান জনি, প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও পাঠক সংগঠন সুরূদ সমাবেশের সিনিয়র সদস্য আতিকুর রহমান টিপু, টঙ্গিবাড়ী মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাকী আক্তার সুমি।
সার্বিক সহযোগিতায় ছিলেন সমকাল সুরূদ সমাবেশ জেলা কমিটির সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক জাহাঙ্গির আলম ঢালী, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ ও সুরূদ সদস্য কাজী জান্নাতুল নাঈম প্রভাত প্রমুখ।
দুপুর আড়াইাটার দিকে বির্তক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান।
সমকালের পাঠক সংগঠন সুরূদ সমাবশের সিনিয়র সদস্য আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক মঞ্জুর মোর্শেদ, দৈনিক মুন্সীগঞ্জের সময় এর সম্পাদক মঈনউদ্দিন আহমেদ সুমন প্রমুখ। মুঠোফোনে বিতর্ক উৎসবে অংশ নেওয়া বিতার্কিকদের শুভেচ্ছা জানিয়েছেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছিরউদ্দিন জুয়েল।
স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সমকালের মুন্সীগঞ্জ জেলা
প্রতিনিধি ও প্রতিযোগিতার জেলা সমন্বয়ক কাজী সাব্বির আহমেদ দীপু। এ সময় বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
২৭.০৯.২০২৫
