খুঁজুন
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ, ১৪৩৩
আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
শিরোনাম:
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে ভাসমান অবস্থায় ১ ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে লুট হওয়ার পর ফেরত ২১৯ আগ্নেয়াস্ত্র ও ৭৮২৫ রাউন্ড গোলাবারুদ হস্তান্তর টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ৩ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন  পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মামলা জট বাংলাদেশে, বর্তমানে পেন্ডিং ৪৩ লাখ মামলা ১৬ বছরের পা রাখলো ‘কালের ছবি’ টঙ্গিবাড়ীতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে শিক্ষার্থীরা আবারও সক্রিয় মেঘনা-গোমতী নদীর আতঙ্ক জলদস্যু জিতু ও তার বাহিনী মুন্সীগঞ্জে রোড মার্চ, পথসভা ও গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উজ্জীবিত জেলা বিএনপি চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দুই মাসের মধ্যে মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের কাজ উদ্বোধন করা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা Descubre las joyas ocultas de los sitios gemelos de Golden Lady Casino মুন্সীগঞ্জে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান  দিবস উদযাপনে প্রতীকী ম্যারাথন Pinnacle Eastpak der unvergleichliche Stil für echte Abenteurer আপোষহীন নক্ষত্রের অন্তিম বিদায় ৪ ডিসেম্বর চুড়ান্ত যুদ্ধ, মুন্সীগঞ্জ মুক্ত ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জে ক্রয়কৃত সম্পত্তিতে ঘর তুলতে বাঁধা প্রতিবেশী মোল্লাকান্দি বিএনপির বিরোধে তুহিনের পর নিহত হল আরিফ বিসিআর সম্মাননা পেলেন মুন্সীগঞ্জের ডালিম রহমান বিএনপির দুই গ্রুপের বিরোধে  মুন্সীগঞ্জে গুলিতে তুহিন নিহত মুন্সীগঞ্জে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ২০ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ  মুন্সীগঞ্জে শ্রমিক লীগ কর্মী হত্যার আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জে তিন কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য  সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের জন্মদিন উদযাপন মুন্সীগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের ৩৮৪টি পদই শূন্য

মুন্সীগঞ্জের একাধিক বধ্যভুমি অরক্ষিত

কাজী সাব্বির আহমেদ দীপু
প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৪:২৭ অপরাহ্ণ
মুন্সীগঞ্জের একাধিক বধ্যভুমি অরক্ষিত

oplus_2

স্বাধীনতার ৫৩ বছর অতিবাহিত হলেও মুন্সীগঞ্জ জেলায় জানা-অজানা বেশ কয়েকটি বদ্ধভূমি এখনও রয়েছে অরক্ষিত, সেখানে নেই কোন স্মৃতি চিহ্ন। কালক্রমে সেই বদ্ধভূমিগুলো হারিয়ে যেতে বসেছে। আর যেসব বধ্যভুমি চিহ্নিত করা হয়েছে, সেখানে স্মৃতিস্তম্ভ ও নামফলক

স্থাপন করা হলেও অনেক শহীদদের নাম এখনো রয়েছে অজানা। এছাড়া চিহ্নিত বধ্যভূমি গুলো ১১ মাস অযত্নে অবহেলায় থাকলেও বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতে তা পরিস্কার-পরিচ্ছন্ন করে সংশ্লিষ্টরা।

অন্যদিকে রাজধানীর কাছের মুন্সীগঞ্জ জেলায় কয়টি বদ্ধভূমি রয়েছে, প্রশাসনসহ কারো কাছেই তার কোন সঠিক তালিকা নেই। তাই মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের সঙ্গে সমন্বয় করে জেলা প্রশাসনের উদ্যোগে অরক্ষিত বধ্যভুমিগুলোর তালিকা নিরূপন ও সংরক্ষন করার নির্দেশনা থাকলেও আজও তা বাস্তবায়িত হয়নি।

মুক্তিযোদ্ধা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ চলাকালে
পাকসেনারা মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে গনহত্যা চালিয়েছেন। এর মধ্যে ১৯৭১ সালের ৯ মে পাকসেনারা মুন্সীগঞ্জের গজারিয়ার ফুলদী নদীর পাড়ের বেশ কিছু গ্রাম গোসাইচর, নয়ানগর, গজারিয়া, কাজীপুরাসহ বালুরচরের ৩৬০ জনকে হত্যা করে। ১০ বছর আগে এই বদ্ধভূমিতে শহীদের নাম ফলক নির্মাণ এবং ৯ বছর আগে সেখানে একটি বাউন্ডারি দেয়াল নির্মাণ হরা হয়।

অন্যদিকে মুন্সীগঞ্জে ঢুকে শহরের হরগঙ্গা কলেজে ক্যাম্প স্থাপন করে। এই ক্যাম্পের অদূরে একটি ডোবায় অগনিত মুক্তিকামি বাঙালিকে এনে নির্যাতনের পর হত্যা করে ফেলে দেয় পাকসেনারা। সেই বদ্ধভূমিটি সংরক্ষণার্থে দীর্ঘ বছর পর ২০১২ সালে স্মৃতিফলক নির্মাণ করা হয়। তবে কতজনকে এই বদ্ধ ভূমিতে এনে হত্যা করা হয়েছে, তার কোন সঠিক হিসাব নেই। এছাড়া ১০ মে পাকহানদার বাহিনী টঙ্গীবাড়ি উপজেলার আব্দুলাপুরের পালবাড়িতে হানা দিয়ে রাতের আধারে ১৯ জনকে হত্যার পর তাদের মরদেহ পালবাড়ির পুকুর পারে ফেলে রাখে। সেখানে ১৯৯৮ সালে আব্দুলাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি নাম ফলক নির্মাণ করা হয়। নামফলকে অনেকের নাম পারিচয় নেই। এমনকি পালবাড়ির শহীদ পরিবারের কোনো খোঁজ খবর নিতে এ পর্যন্ত কেউ আসেনি।

অপরদিকে ১৯৭১ সালের ১৪ মে মুন্সীগঞ্জ সদরের মহাকালী ইউনিয়নের কেওয়ার চৌধুরী বাড়ীর ১৭ জনকে সাতালিখিল এলাকার খালের পাড়ে সারিবন্ধ ভাবে দাঁড় করিয়ে ব্রাস ফায়ার করে হত্যা করে পাকবাহিনী।

খোজঁ নিয়ে জানা গেছে, স্বাধীনতার ৫৩ বছর অতিবাহিত হলেও আজও সেই বদ্ধভূমি সংরক্ষণে কোন উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়া হরগঙ্গা কলেজের অদূরে পাঁচঘড়িয়াকান্দি গ্রামের একটি জমিতে বেশ কিছু মানুষকে হত্যা করে পাক বাহিনী। গজারিয়ার ভবেরচরসহ জেলার বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি বধ্যভূমি রয়েছে। এসব বধ্যভূমিতে স্মতিচিহ্ন নির্মাণের উদ্যোগ তো দুরের কথা, এ ব্যাপারে সংশ্লিষ্ট কারও কাছে কোন তথ্য নেই।

মুক্তিযুদ্ধকালীন সময়ের ফ্রিডম ফাইটার (এফএফ) বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন অনু ও সাতানিখিল খালপাড়ে গনহত্যার প্রত্যক্ষদর্শী মো. লাল মিয়া সিকদার জানিয়েছেন, সাতানিখিল ব্রীজ সংলগ্ন খালপাড়ে ১৭ জনকে হত্যা ছাড়াও সেখানে একাধিক বুদ্ধিজীবিকে সেখানে হত্যা করা হয়। তাই মুন্সীগঞ্জের আলোচিত বধ্যভূমির মধ্যে সাতানিখিল বধ্যভূমি অন্যতম। অথচ মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও সেই বধ্যভূমি সংরক্ষনে একটি ইটও গাথাঁ হয়নি। ফলে সাতানিখিল বধ্যভূমি এখনও অরক্ষিত অবস্থায় পড়ে আছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্লা বলেন, জেলায় যে কয়টি বধ্যভূমি রয়েছে, সেগুলোর কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পড়ে আছে অযত্ন-অবহেলায়। বর্তমানে মাদকসেবীরা বধ্যভূমিগুলোকে তাদের আড্ডাস্থলে বানিয়ে তুলেছে। তাই দ্রুত এগুলো রক্ষায় স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা না হলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঞ্চিত হবে।

এ প্রসঙ্গে জানতে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত জানান, বধ্যভূমি সংক্রান্ত তথ-উপাত্ত সংগ্রহের কাজ চলমান রয়েছে। এছাড়া শহরের পুরাতন কাচারী এলাকায় মুক্তিযুদ্ধে স্মৃতিস্তম্ভ, শহরের থানারপুল এলাকায় অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১ নামে ভাস্কর্য নির্মান, হরগঙ্গা কলেজ সংলগ্ন স্থানে বধ্যভূমি স্মৃতিসৌধ নির্মান এবং টঙ্গিবাড়ি উপজেলার আব্দুল্লাপুর পালবাড়িতে স্মৃতিফলক নির্মান, গজারিয়ায় বধ্যভূমিতে স্মৃতিফলক ও লৌহজংয়ের গোয়ালী মান্দ্রায় বিজয়স্তম্ভ নির্মান করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

 

মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল

মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল হোসেন।

মনজিল হোসেন মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ মোল্লাপাড়া এলাকার আলম মাদবরের সন্তান। মনজিল ও তার পরিবার বিগত সময়ে বিএনপির রাজনীতি করে নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া দীর্ঘদিন বাড়ি ছেড়ে পালিয়ে ছিলন।

দীর্ঘ বছর পর নিজ বাড়িতে ঈদ উদযাপনে শান্তি অনুভব করছেন। সকলের সাথে ঈদ ভাগাভাগি করতে চান তিনি।

এদিকে, আগামী মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭নং ওযার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন।

মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ

মুন্সীগঞ্জে এক পরিচয়ে বহু মানুষ এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করলো নতুন সামাজিক সংগঠন “সহসত্তা”।

শুক্রবার বিকেল ৩টার দিকে শহরের সুপারমার্কেট এলাকার নিউমার্কেট ভবনের ৫ম তলায় এ নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এতে আদনান হোসেনকে সভাপতি ও মো. আবিদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাজী রিয়াদ, মো. আশরাফুজ্জামান অভি ও নাহিদ হাসান। যুগ্ম-সম্পাদক টুটুল মজুমদার, সাংগঠনিক সম্পাদক ওমর সান লিমন, দপ্তর সম্পাদক মো. নিঝুম খন্দকার, প্রচার সম্পাদক তায়াশুক আবদীন আলফি, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান মঈন, সম্পাদকীয় পদ মো. ইউসুফ আপন আইটি, সৃজন শাহরিয়ার অর্ণব সমাজসেবা, মাহমুদ হাসান তালুকদার কর্মসংস্থান, মো. আরাফাত আহমেদ ক্রীড়া, ঋত্বিক দাস সাহিত্য ও সাংস্কৃতিক, ফাহাদ বিন বাশার দুর্যোগ ও ব্যবস্থাপনা এবং হাসিব হাসান আন্তর্জাতিক বিষয়ক। কার্যকরী সদস্য: ইন্দ্রজিৎ সাহা বাপ্পি, মিনহাজুল ইসলাম, মাহমুদুল হাসান সিফাত ও সিয়াম আহমেদ প্রমুখ।

এদিকে সংগঠনের পক্ষ থেকে প্রথম কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেরুন নেসা উত্তরাকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দেশীয় অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখির ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ

য়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মেহেরুন নেসা উত্তরা বলেন, জনগণের অনুরোধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছি আমি,জনগণ পরিবর্তন চায়। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছি তবে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখি ও তার ভাইয়েরা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। শুক্রবার দুপুরে আমি ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় ও চরপাথালিয়া গ্রামে প্রচারণা চালাতে গেলে আঁখির ছোট ভাই দুর্জয় সরকার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে আমাকে হুমকি দেয়।বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই। পরবর্তীতে শুক্রবার রাতে গজারিয়া থানায় এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ দায়ের করি।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

2