খুঁজুন
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ, ১৪৩৩
আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
শিরোনাম:
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে ভাসমান অবস্থায় ১ ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে লুট হওয়ার পর ফেরত ২১৯ আগ্নেয়াস্ত্র ও ৭৮২৫ রাউন্ড গোলাবারুদ হস্তান্তর টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ৩ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন  পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মামলা জট বাংলাদেশে, বর্তমানে পেন্ডিং ৪৩ লাখ মামলা ১৬ বছরের পা রাখলো ‘কালের ছবি’ টঙ্গিবাড়ীতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে শিক্ষার্থীরা আবারও সক্রিয় মেঘনা-গোমতী নদীর আতঙ্ক জলদস্যু জিতু ও তার বাহিনী মুন্সীগঞ্জে রোড মার্চ, পথসভা ও গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উজ্জীবিত জেলা বিএনপি চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দুই মাসের মধ্যে মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের কাজ উদ্বোধন করা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা Descubre las joyas ocultas de los sitios gemelos de Golden Lady Casino মুন্সীগঞ্জে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান  দিবস উদযাপনে প্রতীকী ম্যারাথন Pinnacle Eastpak der unvergleichliche Stil für echte Abenteurer আপোষহীন নক্ষত্রের অন্তিম বিদায় ৪ ডিসেম্বর চুড়ান্ত যুদ্ধ, মুন্সীগঞ্জ মুক্ত ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জে ক্রয়কৃত সম্পত্তিতে ঘর তুলতে বাঁধা প্রতিবেশী মোল্লাকান্দি বিএনপির বিরোধে তুহিনের পর নিহত হল আরিফ বিসিআর সম্মাননা পেলেন মুন্সীগঞ্জের ডালিম রহমান বিএনপির দুই গ্রুপের বিরোধে  মুন্সীগঞ্জে গুলিতে তুহিন নিহত মুন্সীগঞ্জে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ২০ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ  মুন্সীগঞ্জে শ্রমিক লীগ কর্মী হত্যার আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জে তিন কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য  সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের জন্মদিন উদযাপন মুন্সীগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের ৩৮৪টি পদই শূন্য

৪ ডিসেম্বর চুড়ান্ত যুদ্ধে সফলে মুন্সীগঞ্জ মুক্ত হয় ১১ ডিসেম্বর

কাজী সাব্বির আহমেদ দীপু
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৯ অপরাহ্ণ
৪ ডিসেম্বর চুড়ান্ত যুদ্ধে সফলে মুন্সীগঞ্জ মুক্ত হয় ১১ ডিসেম্বর

১৯৭১ সালের ৪ ডিসেম্বর চুড়ান্ত যুদ্ধে সফলতা অর্জন করে মুক্তিযোদ্ধারা। এরপর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে এবং মিত্র বাহিনীর বিমান বহরের হামলার মুখে পড়ে পাক সেনারা মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পিছু হটে। তারা শহরের হরগঙ্গা কলেজ ক্যাম্পে এবং ধলেশ্বরীর উত্তর প্রান্তের চরে অবস্থান নেয়। সেখান থেকে বিচ্ছিন্ন ভাবে ধলেশ্বরী নদী সংলগ্ন নয়াগাঁও এলাকায় মর্টার সেল নিক্ষেপ করতে করতে পাক হানাদার বাহিনী মুন্সীগঞ্জ শহর ছাড়তে শুরু করে। ১০ ডিসেম্বর রাত ৩টায় প্রচন্ড শীতের ঘন অন্ধাকারে মুন্সীগঞ্জে তাদের সুরক্ষিত দূর্গ হরগঙ্গা কলেজ ক্যাম্প থেকে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। মুক্তিযোদ্ধারা তা টের পায় ১১ ডিসেম্বর ভোরে। এরপরই জয় বাংলা স্লেগানে বিজয় মিছিলে উজ্জীবিত হয়ে ওঠে মুন্সীগঞ্জবাসী।

মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন অনু জানান, ৪ ডিসেম্বর মুন্সীগঞ্জ শহরের অদূরে রতনপুর ও আশপাশ এলাকায় পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের চুড়ান্ত যুদ্ধ হয়। এ যুদ্ধে জেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মুক্তিযোদ্ধা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পাক সেনাদের তিনটি বড় দলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। এ সময় পাক সেনারা ধলেশ্বরী নদীতে গানবোট থেকে মুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে মর্টার সেলিং করছিল। মুক্তিযোদ্ধারাও পাক সেনাদের লক্ষ্য করে মুর্হুমুহু গুলিবর্ষন করতে থাকে। এক পর্যায়ে মিত্র বাহিনীর বিমান বহরের হামলায় পাক সেনাদের তিনটি গানবোট বিধস্ত হয়। এতে পাক সেনারা পরিস্থিতি বেগতিক দেখে পিছু হটতে শুরু করে। এ যুদ্ধে তিন পাক সেনার লাশ পাওয়া যায় এবং স্থানীয় ১৪ থেকে ১৫ জন নিরীহ মানুষ মারা যায়।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সফলতার খবর পেয়ে মুন্সীগঞ্জেও পাক সেনাদের বিরুদ্ধে চুড়ান্ত যুদ্ধে লিপ্ত হতে সদরের ধলাগাওঁ, রামপাল, রতনপুর, মিরকাদিম ও আশপাশে প্রায় সহস্রাধিক মুক্তিযোদ্ধা চারিদিকে অবস্থান নেয়। এরপরই ৪ ডিসেম্বর চুড়ান্ত যুদ্ধে লিপ্ত হয়ে জয়ের মুখ দেখে মুক্তিযোদ্ধারা।

একাধিক মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনে নির্দেশনার পর ১০ মার্চ মুন্সীগঞ্জে সংগ্রাম পরিষদ গঠনের মধ্য দিয়ে মুক্তিপাগল ছাত্র-শ্রমিক-জনতা পাকবাহিনীকে প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ হয়ে ওঠে। ২৭ মার্চ ছাত্র, শ্রমিক, কৃষক, জনতা সিরাজদিখান থানা পুলিশ ক্যাম্পের অস্ত্র ছিনিয়ে নেয়। ২৯ মার্চ হরগঙ্গা কলেজে তৎকালীন শহীদ মিনারে লাল সবুজের পতাকা উত্তোলন করা হয়। একই দিন মুন্সীগঞ্জে অস্ত্রাগার থেকে অস্ত্র ছিনিয়ে নেয় ছাত্র ও জনতা। ৩১ মার্চ পাকবাহিনী নারায়নগঞ্জে আক্রমন করলে মুন্সীগঞ্জের দামাল ছেলেরা নারায়নগঞ্জের মানুষের সঙ্গে একত্রিত হয়ে ৪ ঘন্টা যুদ্ধে অংশ নেয়। ২০ এপ্রিল পাকবাহিনীর সঙ্গে মুন্সীগঞ্জের মুক্তিপাগল জনতার যুদ্ধ হয়।

এরপর অনেক প্রতিরোধের মধ্য দিয়ে ৯ মে পাকবাহিনী ঢুকে পড়ে মুন্সীগঞ্জে। তারা গজারিয়ায় হানা দিয়ে ফুলদী নদীর তীরে ৩৬০ জেলে ও কৃষককে ব্রাশফায়ার করে হত্যার মধ্য দিয়ে মুন্সীগঞ্জে প্রবেশ করে। তারা বেশ কিছু বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গজারিয়ার চর ও জেলে পল্লীর ২’শ নিরীহ মানুষকে হত্যা ও গনহারে নারী ধর্ষনে মেতে ওঠে। ১৪ মে শহরের অদূরে কেওয়ার চৌধুরী বাড়িতে ১৭ জন নিরীহ মানুষকে হত্যা ও ৫০ মহিলাকে ধর্ষন করে। ধলাগাওঁ গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হানা দিয়ে ১০ মহিলাকে ধর্ষন করে। এছাড়া বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ১০ থেকে ১৫ জনকে ধরে নিয়ে বটগাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা অব্যাহত রাখে হানাদার বাহিনী।

মুক্তিযোদ্ধারা জানায়, মুন্সীগঞ্জের মুক্তিপাগল ছাত্র যুবক ভারত থেকে প্রশিক্ষন নিয়ে জুনের শেষের দিকে মুন্সীগঞ্জে ফিরে স্থানীয় ছাত্র ও যুবককে ক্যাম্প থেকে ১৫ থেকে ২০ দিনের গেরিলা প্রশিক্ষন দেওয়া হয়। এতে মুক্তিযোদ্ধার সংখ্যা ৫শ’ তে উপনীত হয়। এভাবে মুক্তিযোদ্ধাদের সংখ্যা আরও বৃদ্ধি পায়। ১১ আগষ্ট শ্রীনগর থানা, ১৪ আগষ্ট লৌহজং থানা দখল করে মুক্তিযোদ্ধারা। সেপ্টেম্বর মাসে মুন্সীগঞ্জের শ্রীনগরের বাড়ৈখালীর শিকরামপুর হাটে মুক্তিযোদ্ধাদের সাথে পাক সেনাদের সম্মুখ যুদ্ধ হয়। নবাবগঞ্জ থেকে ৩টি গানবোট বোঝাই পাকসেনারা শিকরামপুরে পৌছলে মুক্তিযোদ্ধারা সশন্ত্র হামলা চালিয়ে তিনটি গানবোট নদীতে ডুবিয়ে দেওয়া হয়। এ যুদ্ধে শতাধিক পাকসেনা নিহত হয়। ২৪ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধারা লৌহজংয়ে গোয়ালীমান্দ্রায় অভিযান চালিয়ে উল্লেখ্যযোগ্য সংখ্যক পাক সেনাকে হত্যা করে। ২৫ সেপ্টেম্বর সিরাজদিখানের সৈয়দপুর লঞ্চঘাটে যুদ্ধে ৯ পাক সেনা নিহত হয়।

মুক্তিযোদ্ধারা আরও জানায়, অক্টোবর মাসে মিরকাদিম, ধলাগাও, ও টঙ্গিবাড়িসহ বিভিন্ন এলাকায় আরও কয়েকটি অপারেশন চালিয়ে সফলতা পায় মুক্তিযোদ্ধারা। ৪ নভেম্বর টঙ্গিবাড়ী থানা দখল এবং ৮ ও ১৯ নভেম্বর সিরাজদীখানে দুই দফা আক্রমনে পাকবাহিনী আত্নসমর্পন করে। এছাড়া ১৪ নভেম্বর রাতে ৮৫ জন মুক্তিযোদ্ধা ৭টি গ্রুপে ভাগ হয়ে তুমুল যুদ্ধের পর মুন্সীগঞ্জ থানা দখলে নিয়ে ২৭টি রাইফেল লুট করে নিয়ে যায়। অন্য দিকে যুদ্ধে লিপ্ত থাকা অবস্থায় গজারিয়ায় কমান্ডর নজরুল ইসলাম পাক সেনাদের গুলিতে নিহত হন।

 

 

মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল

মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল হোসেন।

মনজিল হোসেন মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ মোল্লাপাড়া এলাকার আলম মাদবরের সন্তান। মনজিল ও তার পরিবার বিগত সময়ে বিএনপির রাজনীতি করে নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া দীর্ঘদিন বাড়ি ছেড়ে পালিয়ে ছিলন।

দীর্ঘ বছর পর নিজ বাড়িতে ঈদ উদযাপনে শান্তি অনুভব করছেন। সকলের সাথে ঈদ ভাগাভাগি করতে চান তিনি।

এদিকে, আগামী মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭নং ওযার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন।

মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ

মুন্সীগঞ্জে এক পরিচয়ে বহু মানুষ এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করলো নতুন সামাজিক সংগঠন “সহসত্তা”।

শুক্রবার বিকেল ৩টার দিকে শহরের সুপারমার্কেট এলাকার নিউমার্কেট ভবনের ৫ম তলায় এ নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এতে আদনান হোসেনকে সভাপতি ও মো. আবিদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাজী রিয়াদ, মো. আশরাফুজ্জামান অভি ও নাহিদ হাসান। যুগ্ম-সম্পাদক টুটুল মজুমদার, সাংগঠনিক সম্পাদক ওমর সান লিমন, দপ্তর সম্পাদক মো. নিঝুম খন্দকার, প্রচার সম্পাদক তায়াশুক আবদীন আলফি, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান মঈন, সম্পাদকীয় পদ মো. ইউসুফ আপন আইটি, সৃজন শাহরিয়ার অর্ণব সমাজসেবা, মাহমুদ হাসান তালুকদার কর্মসংস্থান, মো. আরাফাত আহমেদ ক্রীড়া, ঋত্বিক দাস সাহিত্য ও সাংস্কৃতিক, ফাহাদ বিন বাশার দুর্যোগ ও ব্যবস্থাপনা এবং হাসিব হাসান আন্তর্জাতিক বিষয়ক। কার্যকরী সদস্য: ইন্দ্রজিৎ সাহা বাপ্পি, মিনহাজুল ইসলাম, মাহমুদুল হাসান সিফাত ও সিয়াম আহমেদ প্রমুখ।

এদিকে সংগঠনের পক্ষ থেকে প্রথম কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেরুন নেসা উত্তরাকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দেশীয় অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখির ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ

য়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মেহেরুন নেসা উত্তরা বলেন, জনগণের অনুরোধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছি আমি,জনগণ পরিবর্তন চায়। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছি তবে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখি ও তার ভাইয়েরা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। শুক্রবার দুপুরে আমি ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় ও চরপাথালিয়া গ্রামে প্রচারণা চালাতে গেলে আঁখির ছোট ভাই দুর্জয় সরকার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে আমাকে হুমকি দেয়।বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই। পরবর্তীতে শুক্রবার রাতে গজারিয়া থানায় এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ দায়ের করি।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

2