খুঁজুন
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ, ১৪৩৩
আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
শিরোনাম:
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে ভাসমান অবস্থায় ১ ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে লুট হওয়ার পর ফেরত ২১৯ আগ্নেয়াস্ত্র ও ৭৮২৫ রাউন্ড গোলাবারুদ হস্তান্তর টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ৩ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন  পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মামলা জট বাংলাদেশে, বর্তমানে পেন্ডিং ৪৩ লাখ মামলা ১৬ বছরের পা রাখলো ‘কালের ছবি’ টঙ্গিবাড়ীতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে শিক্ষার্থীরা আবারও সক্রিয় মেঘনা-গোমতী নদীর আতঙ্ক জলদস্যু জিতু ও তার বাহিনী মুন্সীগঞ্জে রোড মার্চ, পথসভা ও গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উজ্জীবিত জেলা বিএনপি চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দুই মাসের মধ্যে মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের কাজ উদ্বোধন করা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা Descubre las joyas ocultas de los sitios gemelos de Golden Lady Casino মুন্সীগঞ্জে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান  দিবস উদযাপনে প্রতীকী ম্যারাথন Pinnacle Eastpak der unvergleichliche Stil für echte Abenteurer আপোষহীন নক্ষত্রের অন্তিম বিদায় ৪ ডিসেম্বর চুড়ান্ত যুদ্ধ, মুন্সীগঞ্জ মুক্ত ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জে ক্রয়কৃত সম্পত্তিতে ঘর তুলতে বাঁধা প্রতিবেশী মোল্লাকান্দি বিএনপির বিরোধে তুহিনের পর নিহত হল আরিফ বিসিআর সম্মাননা পেলেন মুন্সীগঞ্জের ডালিম রহমান বিএনপির দুই গ্রুপের বিরোধে  মুন্সীগঞ্জে গুলিতে তুহিন নিহত মুন্সীগঞ্জে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ২০ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ  মুন্সীগঞ্জে শ্রমিক লীগ কর্মী হত্যার আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জে তিন কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য  সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের জন্মদিন উদযাপন মুন্সীগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের ৩৮৪টি পদই শূন্য

হত্যার পর ঘাতকরা মুক্তিপণ নেয় ৭৫ হাজার টাকা

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ
হত্যার পর ঘাতকরা মুক্তিপণ নেয় ৭৫ হাজার টাকা

নিখোঁজ হওয়ার পর একটি চক্র তিন দফায় প্রবাসী রমজান মুন্সীর পরিবারের কাছ থেকে মুক্তিপন বাবদ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরিবারের স্বজনদের কাছ থেকে টাকা নিলেও তাদের বুঝতে দেওয়া হয়নি রমজানকে হত্যা করার। অথচ রমজান মুন্সীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

রোববার রাতে রাজধানীর কদমতলী ও শ্রীনগরে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী (৪০) হত্যার ঘটনার মুলহোতাসহ গ্রেপ্তারকৃত তিন আসামী সোমবার জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব তথ্য দিয়েছেন বলে জানিয়েছে শ্রীনগর থানার ওসি মোঃ কাইয়ূম উদ্দিন চৌধুরী।

শ্রীনগর থানার ওসি মো. কাইয়ূম উদ্দনি চৌধুরী জানান, প্রবাসী রমজান মুন্সীকে শ্রীনগরের দেউলভোগ বাজারে অটোগ্যারেজে নিয়ে দাবী করা টাকা দিতে রাজি না হওয়ায় হাত বেঁধে ও মুখে কসটেপ লাগিয়ে দেয়। পরে গ্যারেজ মালিক ওয়াসিম তার সহযোগী ম্যানেজার শাহিন, অটো চালক রণি ও রিয়াজের সহায়তায় রমজানের গলায় রশি পেঁচিয়ে হত্যার পর সেখানে গোপন স্থানে মরদেহ ফেলে রাখে। এরপর লাশ বস্তায় ভরে পাশের খালে একটি নৌকায় উঠানো হয়। নৌকা নিয়ে রওনা হলে উপজেলা পরিষদের পাশের ব্রিজের কাছে গিয়ে লাশসহ নৌকাটি তা ডুবে যায়। এ সময় তারা তীরে ওঠে নিজ নিজ গন্তব্যে চলে যায় বলে গ্রেপ্তারকৃত আসামীরা পুলিশের কাছে ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকান্ডের বিবরন তুলে ধরেন বলে জানান শ্রীনগর থানার ওসি মো. কাইয়ূম উদ্দনি চৌধুরী।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা বলেছেন, গত
২৫ নভম্বের বেলা ১১ টার দিকে রমজান মুন্সী দেউলভোগ মোড়ে ওয়াসিমদের বিল্ডিংয়ের সামনে যায়। ওয়াসিম এ সময় দেউলভোগ বাজারে তার মালকিানাধীন অটোগ্যারেজে রমজানকে নিয়ে গিয়ে টাকা দাবী করে। সে দাবী করা টাকা দিতে অস্বীকার করলে ওয়াসিম ক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় গ্যারেজের ম্যানেজার শাহিন, অটো চালক রণি ও রিয়াজ তাকে বেঁধে ফেলে মুখে কসটেপ লাগিয়ে দেয়। পরে ওয়াসিম সহযোগীদরে সহায়তায় রমজানের গলায় রশি পেঁচিয়ে হত্যা পর সেখানে গোপন স্থানে ফেলে রাখে।

জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা বলেছে, এরপর দিনগত রাত ৩টার দিকে রমজানের লাশ বস্তায় ভরে পাশের খালে থাকা একটি নৌকায় উঠানো হয়। নৌকায় চড়ে তারা উপজেলা পরিষদের পাশের ব্রিজের কাছে এসে লাশসহ নৌকা ডুবে যায়। এ সময় লাশ রেখেই তারা তীরে উঠে আলাদা হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যায়। এরপর গত ২৭ নভেম্বর হাত-পা বাঁধা অবস্থায় প্রবাসী রমজান মুন্সীর লাশ শ্রীনগর খালে ভেসে উঠলে পুলিশ ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।

শ্রীনগর থানার ওসি কাইয়ূম উদ্দনি চৌধুরী বলনে, রোববার রাতে রাজধানীর কদমতলী ও শ্রীনগরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ওয়াসিম খান (৩৮), সহযোগী মোহাম্মদ রনি (৩৫) ও শাহিন প্রধানকে (৩৬) গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ।

ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, প্রবাসী হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী ২৯ নভেম্বর শ্রীনগর থানায় অজ্ঞাত পরিচয় আসামীদের নামে হত্যা মামলা দায়ের করেন। এর পর তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামীদের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। এরপরই রোববার রাতে অভিযান চালিয়ে মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, অভিযানকাল প্রথমে রাজধানীর কদমতলী থেকে ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগরের হরপাড়া থেকে শাহিন ও রনিকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রমজান মুন্সী সিংগাপুর প্রবাসী। দুই মাস আগে সে দেশে এসে দেউলভোগ ব্রিজের পাশে তার ক্রয়কৃত জায়গায় বহুতল ভবন নির্মানের প্রস্তুতি নেয়। এসময় তার প্লটের পাশের মালিক মুক্তার মাঝির ছেলে ইভান মাঝি জায়গা দাবী করে লোকজন নিয়ে কয়েকবার বাধা দেন। এর সূত্র ধরে গত ২৪ নভেম্বর রাত ১০টার দিকে মুঠোফোনে কল দিয়ে রমজান মুন্সীকে পরদিন সকালে দেউলভোগ আসতে বলে ওয়াসিম। তাই ২৫ নভেম্বর বেলা ১১ টার দিকে কানু মিয়ার ছেলে ওয়াসিমের সাথে দেখা করতে দেউলভোগ এলাকায় যান রমজান। সেখানে যাওয়ার পর থেকে সে নিখোঁজ হয়ে পড়ে। জানতে চাইলে ওয়াসিম নিখোঁজ রমজান মুন্সীর কোন তথ্য জানাতে পারেনি। এতে স্ত্রী স্বামী নিখোঁজের ঘটনায়শ্রীনগর থানায় জিডি করেন। গত ২৭ নভেম্বর বেলা ১১টার দিকে উপজেলার শ্রীনগর খাল থেকে বস্তাবন্দী হাত-পা বাঁধা তিন দিন নিখোঁজ থাকা প্রবাসী রমজান মুন্সীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতেই রমজান মুন্সীর স্ত্রী বাদী হয়ে শ্রীনগর থানায় অপহরণ, হত্যা করে লাশ গুমের অভিযোগে অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেন। পরেন ময়নাতদন্ত শেষে ২৮ নভেম্বর গাদিঘাট কবরস্থানে দাফন করা হয়। নিহত রমজান মুন্সীর ১২ ও সাড়ে ৩ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে।

 

 

 

মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল

মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল হোসেন।

মনজিল হোসেন মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ মোল্লাপাড়া এলাকার আলম মাদবরের সন্তান। মনজিল ও তার পরিবার বিগত সময়ে বিএনপির রাজনীতি করে নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া দীর্ঘদিন বাড়ি ছেড়ে পালিয়ে ছিলন।

দীর্ঘ বছর পর নিজ বাড়িতে ঈদ উদযাপনে শান্তি অনুভব করছেন। সকলের সাথে ঈদ ভাগাভাগি করতে চান তিনি।

এদিকে, আগামী মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭নং ওযার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন।

মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ

মুন্সীগঞ্জে এক পরিচয়ে বহু মানুষ এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করলো নতুন সামাজিক সংগঠন “সহসত্তা”।

শুক্রবার বিকেল ৩টার দিকে শহরের সুপারমার্কেট এলাকার নিউমার্কেট ভবনের ৫ম তলায় এ নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এতে আদনান হোসেনকে সভাপতি ও মো. আবিদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাজী রিয়াদ, মো. আশরাফুজ্জামান অভি ও নাহিদ হাসান। যুগ্ম-সম্পাদক টুটুল মজুমদার, সাংগঠনিক সম্পাদক ওমর সান লিমন, দপ্তর সম্পাদক মো. নিঝুম খন্দকার, প্রচার সম্পাদক তায়াশুক আবদীন আলফি, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান মঈন, সম্পাদকীয় পদ মো. ইউসুফ আপন আইটি, সৃজন শাহরিয়ার অর্ণব সমাজসেবা, মাহমুদ হাসান তালুকদার কর্মসংস্থান, মো. আরাফাত আহমেদ ক্রীড়া, ঋত্বিক দাস সাহিত্য ও সাংস্কৃতিক, ফাহাদ বিন বাশার দুর্যোগ ও ব্যবস্থাপনা এবং হাসিব হাসান আন্তর্জাতিক বিষয়ক। কার্যকরী সদস্য: ইন্দ্রজিৎ সাহা বাপ্পি, মিনহাজুল ইসলাম, মাহমুদুল হাসান সিফাত ও সিয়াম আহমেদ প্রমুখ।

এদিকে সংগঠনের পক্ষ থেকে প্রথম কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেরুন নেসা উত্তরাকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দেশীয় অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখির ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ

য়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মেহেরুন নেসা উত্তরা বলেন, জনগণের অনুরোধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছি আমি,জনগণ পরিবর্তন চায়। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছি তবে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখি ও তার ভাইয়েরা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। শুক্রবার দুপুরে আমি ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় ও চরপাথালিয়া গ্রামে প্রচারণা চালাতে গেলে আঁখির ছোট ভাই দুর্জয় সরকার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে আমাকে হুমকি দেয়।বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই। পরবর্তীতে শুক্রবার রাতে গজারিয়া থানায় এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ দায়ের করি।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

2