মুন্সীগঞ্জে ডেঙ্গু রোগীর মৃত্যু, স্বজনদের উত্তেজনা
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হাজেরা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ২৫০ শয্যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পঞ্চম তলায় ডেঙ্গু ওয়ার্ডে ওই নারী মারা যান। আগের দিন শনিবার সকালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত হাজেরা বেগম (৫৫) সদর উপজেলার মিরকাদিম পৌরসভার পশ্চিম পাড়া এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী বলে জানা গেছে।
এদিকে রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ঢুকে একাধিক নার্সদের মারধরের অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হাসপাতাল এলাকায় অবস্থান করছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু হেনা মোহাম্মদ জামাল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি ডায়াবেটিসের মাত্রা বেশি থাকায় ওইং রোগীর মৃত্যু হয়। হাসপাতালে স্বজন ও নার্সদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ এসেে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার সকালে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার পশ্চিম পাড়া এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী হাজেরা বেগম (৫৫) জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সে হাসপাতালের ৫ম তলায় ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধান ছিল।
