টঙ্গীবাড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
গতকাল সোমবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। দুপুর আড়াইটার দিকে বেতকা ইউনিয়ন মহাজোট ও খান পরিবারের উদ্যোগে আয়োজি দুই হাজার অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বেতকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী খান মোক্তারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আক্তার হোসেন মোল্লার সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয় ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের বিভাগীয় প্রধান ডাঃ মো. আবদুল মজিদ মিয়া, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কবির হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান ইদ্রিস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাহিদ খান,টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আশরাফ হোসেন বাদল সহ আওয়ামীলীগের বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
