সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের জন্মদিন উদযাপন
মুন্সীগঞ্জের কৃতি সন্তান গ্রিসের প্রবাসী সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের ৪৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১লা অক্টোবর গ্রিসের এথেন্সের এশিয়ান রেস্টুরেন্টে কেক কাটা আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
কামরুজ্জামান ভূঁইয়া ডালিম একটি নিউজ ভিত্তিক অনলাইন প্রোটাল মাইগ্রেশন বাংলার সম্পাদক ও যমুনা টেলিভিশনের গ্রিস প্রতিনিধি। এছাড়া তিনি গ্ৰিক বাংলা প্রেস ক্লাবের সি: যুগ্ম সম্পাদক, ইউরোপিয়ান বাংলা জার্নালিস এসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ওয়াল্ড জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য।
তার জন্মদিন উদযাপন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি হাজী জসীমউদ্দীন, জাতীয়তাবাদী দল গ্ৰিস শাখার আহ্বায়ক ফারুক মিয়া, সদস্য সচিব আশরাফুল হক টিপু ঠাকুর, বৃহত্তর ঢাকা পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক বিএনপির সভাপতি ইদ্রিস আলী আজিজ, বৃহত্তর ঢাকা পরিষদ ইন গ্ৰিসের সভাপতি হাজী মোহাম্মদ মোক্তার হোসেন, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি হাফেজ আহমেদ,দোয়েল সাংস্কৃতিক সংগঠন ইন গ্ৰিসের সভাপতি আব্দুর রাজ্জাক টিটু, দোয়েল একাডেমি ইন গ্ৰিসের সভাপতি ইসমাইল হোসেন রনি, বাংলাদেশ কমিউনিটি ইন গ্ৰিসের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, দোয়েল একাডেমি সাধারণ সম্পাদক সাইদুর দেওয়ান, আহ্বায়ক কমিটির সদস্য কুমিল্লা বিভাগের অন্যতম নেতা সারোয়ার আলম, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, তিতাস বাংলা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জহির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর তালুকদার, ব্যবসায়ী আব্দুর রউফ, ময়মনসিংহ বিভাগে নেতা জালাল উদ্দিন, বৃহত্তর চট্টগ্রাম বিভাগের নেতা ইব্রাহিম, মাইগ্রেশন বাংলার এথেন্স প্রতিনিধি রুবেল খান, গ্ৰিক বাংলা প্রেস ক্লাবের সদস্য মিজানুর রহমান, প্রমুখ ।
সাংবাদিক ডালিম ১৯৭৯ সালে ১লা অক্টোবর মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরে পুরা গ্ৰামে বারো ভূঁইয়া খ্যাত মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।বাবা আব্দুল বারেক ভূঁইয়া কনিষ্ঠ পুত্র।
তিনি পুরা ডিসি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সরকারি হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে স্নাতক পাস করেন। ১৯৯৮ সালে মাসিক মুন্সীগঞ্জ পত্রিকা থেকে তার সাংবাদিকতা শুরু। এছাড়াও তিনি আন্তর্জাতিক বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তার জন্মদিনে উপলক্ষে সবাই তাকে শুভেচ্ছার পাশাপাশি তার দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করেন।
