খুঁজুন
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৬ চৈত্র, ১৪৩২
আজঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
শিরোনাম:
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে ভাসমান অবস্থায় ১ ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে লুট হওয়ার পর ফেরত ২১৯ আগ্নেয়াস্ত্র ও ৭৮২৫ রাউন্ড গোলাবারুদ হস্তান্তর টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ৩ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন  পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মামলা জট বাংলাদেশে, বর্তমানে পেন্ডিং ৪৩ লাখ মামলা ১৬ বছরের পা রাখলো ‘কালের ছবি’ টঙ্গিবাড়ীতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে শিক্ষার্থীরা আবারও সক্রিয় মেঘনা-গোমতী নদীর আতঙ্ক জলদস্যু জিতু ও তার বাহিনী মুন্সীগঞ্জে রোড মার্চ, পথসভা ও গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উজ্জীবিত জেলা বিএনপি চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দুই মাসের মধ্যে মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের কাজ উদ্বোধন করা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা Descubre las joyas ocultas de los sitios gemelos de Golden Lady Casino মুন্সীগঞ্জে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান  দিবস উদযাপনে প্রতীকী ম্যারাথন Pinnacle Eastpak der unvergleichliche Stil für echte Abenteurer আপোষহীন নক্ষত্রের অন্তিম বিদায় ৪ ডিসেম্বর চুড়ান্ত যুদ্ধ, মুন্সীগঞ্জ মুক্ত ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জে ক্রয়কৃত সম্পত্তিতে ঘর তুলতে বাঁধা প্রতিবেশী মোল্লাকান্দি বিএনপির বিরোধে তুহিনের পর নিহত হল আরিফ বিসিআর সম্মাননা পেলেন মুন্সীগঞ্জের ডালিম রহমান বিএনপির দুই গ্রুপের বিরোধে  মুন্সীগঞ্জে গুলিতে তুহিন নিহত মুন্সীগঞ্জে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ২০ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ  মুন্সীগঞ্জে শ্রমিক লীগ কর্মী হত্যার আসামী গ্রেপ্তার

নাটকে বিশেষ অবদান

বিসিআর সম্মাননা পেলেন মুন্সীগঞ্জের ডালিম রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ
বিসিআর সম্মাননা পেলেন মুন্সীগঞ্জের ডালিম রহমান

মুন্সীগঞ্জের কৃতি সন্তান নাট্যকর্মি, অভিনেতা ও সংগঠক ডালিম রহমান বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন “বিসিআরএ” সম্মাননা পেয়েছেন।

গত ৮ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে “বিসিআরএ” ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয় ‘সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা এবং গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা অনুষ্ঠানে থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জের নাট্যকর্মি, অভিনেতা ও সংগঠক ডালিম রহমান এ সম্মাননা পান। নকশি কাঁথার মাঠ নাটকের জন্য তিনি এই পদক পান।

‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’ এ আয়োজনে আজীবন সম্মাননা দেয়া হয় বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ এবং কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমকে।

এছাড়া চলচ্চিত্র, টিভি ও ওটিটি মাধ্যমে তুমুল জনপ্রিয়তার কারণে ‘মোস্ট পপুলার অ্যাক্টর’-এর সম্মাননা পান মোশাররফ করিম। মোস্ট পপুলার অ্যাক্ট্রেস পুরস্কার অর্জন করেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস।

মোস্ট পপুলার মিউজিক ডিরেক্টর অ্যান্ড কম্পোজারের অ্যাওয়ার্ড অর্জন করেন প্রিন্স মাহমুদ।

‘রঙ্গিলা কিতাব’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান পরীমণি, ‘জিন-৩’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান আবদুন নূর সজল, একই ছবির জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান দিলশাদ নাহার কণা, শ্রেষ্ঠ গীতিকারের পদক পান রবিউল ইসলাম জীবন। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান আবু রায়হান জুয়েল।

‘স্যালুট’ নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান রাশেদ সীমান্ত, ‘খোয়াবনামা’ নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতা তৌসিফ মাহবুব। ‘সাদী মুবারক’ নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান রোবেনা রেজা জুঁই, ওটিটি বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান (পেট কাটা ষ-২) কাজী নওশাবা আহমেদ। শ্রেষ্ঠ পরিচালক হন রাইসুল তমাল (নাটক: শ্যাওলা ফুল), শ্রেষ্ঠ পরিচালক অনন্য ইমন (নাটক: অভাব), সেরা গানের অনুষ্ঠান বৈশাখীর গোল্ডেন সংয়ের জন্য প্রযোজক লিটু সোলায়মান। নৃত্যশিল্পীর পুরস্কার পান মো. মোফাসসাল আল আলিফ ও উম্মে তাবাসসুম খান মিতিন। শ্রেষ্ঠ গায়ক ফাহিম ইসলাম।

এছাড়াও বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পান অভিনেতা শামীম জামান, লুমিনো পিকচার্সের স্বত্বাধিকারী রাকিবুল হাসান তানভীর, মডেল নওরিন, শাখাওয়াত হোসেন শুভ ও রোস্তম মল্লিক।
বিসিআরএ-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং বৈশাখী টিভির হেড অব প্রোগ্রাম জিয়াউল কবির সুমনকে সম্মাননা প্রদান করা হয়।
কবিতায় অনন্য অবদানের জন্য সম্মাননা পান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।

বিশেষ সম্মাননা পান তাশিক আহমেদ, চিত্রনায়ক শাকিল খান, কণ্ঠশিল্পী সায়েরা রেজা, প্রযোজক ধ্রুব গুহ, আসিফ ইকবাল আহমেদ ও রাজু আলীম।

এছাড়াও বিনোদন সাংবাদিকতা ও সুস্থ সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের জন্য পুরস্কার পান বাচসাস সাধারণ সম্পাদক রাহাত সাইফুল (সাংগঠনিক), মাসুম অপু (সাংবাদিকতা), মোস্তফা মতিহার (সাংবাদিকতা), মাহমুদ মানজুর (সাংবাদিকতা ও গীতিকবিতা), জনি হক (সাংবাদিকতা), অনিন্দ্য মামুন (সাংবাদিকতা) ও মো.জাহিদুল ইসলাম (সাংবাদিকতা)।

সংগঠনের সভাপতি অভি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।

অনুষ্ঠান উদ্বোধক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস-এর সাবেক সভাপতি রাজু আলীম, এবি ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী সানাউল হক বাবুল সিআইপি। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস-এর সভাপতি কামরুল হাসান দর্পণ।

অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল খান ও সহসাধারণ সম্পাদক এবং অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব পান্থ আফজাল।

জুরি বোর্ডে ছিলেন সুমন মোস্তফা (চেয়ারম্যান), পান্থ আফজাল (সদস্য সচিব), অন্য সদস্যরা হলেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, বখতিয়ার জন ও শিব শংকর মোাদক।
পদক প্রদান শেষে অনুষ্ঠানে হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল

মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল হোসেন।

মনজিল হোসেন মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ মোল্লাপাড়া এলাকার আলম মাদবরের সন্তান। মনজিল ও তার পরিবার বিগত সময়ে বিএনপির রাজনীতি করে নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া দীর্ঘদিন বাড়ি ছেড়ে পালিয়ে ছিলন।

দীর্ঘ বছর পর নিজ বাড়িতে ঈদ উদযাপনে শান্তি অনুভব করছেন। সকলের সাথে ঈদ ভাগাভাগি করতে চান তিনি।

এদিকে, আগামী মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭নং ওযার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন।

মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ

2