খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম:
ডেপুটি অ্যাটর্নি-জেনারেল হলেন মুন্সীগঞ্জের সম্রাট মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের তালিকা পরিবর্তন মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মুন্সীগঞ্জে আদালতের রায় উপেক্ষা করে স্থাপনা ভাংচুরের অভিযোগ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ হলেন রোমান আকন্দ মুন্সীগঞ্জে দুই পক্ষের হামলা-সংঘর্ষ, আহত ১২ মুন্সীগঞ্জে আরিফ হত্যার রহস্য উন্মোচন করল পিবিআই নৌযান চলাচল স্বাভাবিক করতে জাহাজ শ্রমিক ফেডারেশনের নির্দেশনা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি  মুন্সীগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী  বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল মুন্সীগঞ্জে পরিচ্ছন্নকর্মীদের বহুতল ভবন হস্তান্তর জুনে আবারও সিন্ডিকেটের কবলে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে ভাসমান অবস্থায় ১ ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে লুট হওয়ার পর ফেরত ২১৯ আগ্নেয়াস্ত্র ও ৭৮২৫ রাউন্ড গোলাবারুদ হস্তান্তর টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ৩ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন  পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মামলা জট বাংলাদেশে, বর্তমানে পেন্ডিং ৪৩ লাখ মামলা ১৬ বছরের পা রাখলো ‘কালের ছবি’ টঙ্গিবাড়ীতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে শিক্ষার্থীরা আবারও সক্রিয় মেঘনা-গোমতী নদীর আতঙ্ক জলদস্যু জিতু ও তার বাহিনী মুন্সীগঞ্জে রোড মার্চ, পথসভা ও গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উজ্জীবিত জেলা বিএনপি চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দুই মাসের মধ্যে মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের কাজ উদ্বোধন করা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা Descubre las joyas ocultas de los sitios gemelos de Golden Lady Casino মুন্সীগঞ্জে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান  দিবস উদযাপনে প্রতীকী ম্যারাথন

প্রস্তুত ৩৩৮ পূজা মণ্ডপ

রং তুলির আঁচড়ে ব্যস্ত মুন্সীগঞ্জের প্রতিমা শিল্পীরা

নাজির হোসেন
প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ
রং তুলির আঁচড়ে ব্যস্ত মুন্সীগঞ্জের প্রতিমা শিল্পীরা

শরতের শিশির ভেজা কাশফুলের সৌন্দর্যের আগমনীবার্তা দিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের জগৎ জননী দেবীদূর্গা। আগামী মঙ্গলবার পঞ্চমী তিথিতে কৈলাস থেকে মর্ত্যে আসছেণ সপরিবারে দেবীদূর্গা। তারই আগমনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। দেবীর প্রতিমা তৈরি শেষে রং তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছে শিল্পিরা।

এ বছর জেলায় ৩৩৮টি মন্ডপে দেবী দূর্গার পূজা হবে। মাটির কাজ শেষ করে, এখন চলছে প্রতিমার রং-তুলির কাজ। দেবী দূর্গার প্রতিমা সাজাতে রং-তুলির শেষ আঁচড় দিচ্ছেন দিনরাত প্রতিমা শিল্পীরা।

সরেজমিন জেলার ছয়টি উপজেলার  বিভিন্ন পূজা মন্ডপে ঘুরে দেখা গেছে, বরাবরের মতো এবারো মন্ডপ গুলোতে প্রতিমা তৈরির শিল্পীরা রং-তুলির আচড়ে দেবীকে সাজাচ্ছে। দেবী দূর্গার সাথে আসছেন তার ৪ সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশও। দেব-দেবীকে বিভিন্ন ধরনের শাড়ি ও পোশাক পরিধান সহ প্রতিমা সাজাতে দিন রাত পরিশ্রম করছেন প্রতিমা শিল্পিরা। তার সাথে সাথে বিভিন্ন মন্ডপগুলোতে ডেকোরেশনের কাপড়ে ও বিভিন্ন ধরনের লাইটিং করার প্রস্তুতি নিচ্ছেন পূজা মন্ডপ কমিটি।

এতে জেলা জুরেই চলছে পূজার জোর প্রস্তুতি। প্রতিমার মাটির কাজ শেষ করে বেশ কয়েকটি মন্ডপের প্রতিমা রং করার কাজ শেষ হয়েছে। তবে এখনো অনেক মন্ডপে বাকী রয়েছে রং-তুলির শেষ আচড়। শিল্পীদের নিখুঁত হাতের ছোঁয়ায় সাজবে দেবী দূর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, শিব, অসুরসহ অন্যান্য প্রতিমা। প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততায় জানান দিচ্ছে দেবী দূর্গার আগমনী বার্তা।

দূর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেও বিরাজ করছে নতুন পোশাক কেনার ধুম। অন্যান্য বছরের মতো জেলা শহরের মার্কেট গুলোতে তেমন কেনাকাটার ভির দেখা না গেলেও কেউ কেউ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন কেউবা বাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার করছেন।

এর আগে গত বুধবার ভোর সাড়ে ৫টায় মহালয়া অনুষ্ঠিত হয়েছে। দূর্গাপুজা উপলক্ষ্যে জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। উলুধ্বনী কাশর ঘন্টা ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে আগামী মঙ্গলবার শুক্লাপঞ্চমী পূজা দিয়ে শুরু হবে দেবী দূর্গার বোধন।

বুধবার ষষ্টীপূজা, বৃহস্পতিবার সপ্তমী, শুক্রবার অষ্টমী, শনিবার নবমী ও একই তারিখে দশমী পূজার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে দেবীর পূজানুষ্ঠান। প্রতিটি দিনেই দেব দেবীদের পূজার জন্য রয়েছে বিভিন্ন ধরনের প্রসাদের ব্যবস্থা। তবে এ পর্যন্ত দূর্গা পূজার প্রস্তুতিতে জেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সদর উপজেলার রুহিতপুর পুজা মন্ডপের সাধারন সম্পাদক শ্রী গণেশ মন্ডল জানান, আমাদের মন্ডপের প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। এখন ডেকোরেটরের কাজ ও লাইটিংয়ের কাজ বাকি আছে। পূজার আগেই সব কাজ পরিপুর্ন হবে।

একই মন্ডপের দপ্তর সম্পাদক অজয় পাল ও সহ-দপ্তর সম্পাদক অনুপ সরকার জানান, সরকার পরিবর্তনের পর হতে আমরা নিয়মিত আমাদের পূজা মন্ডপ দিনে ও রাতে পাহারা দিয়ে আসছি। তবে কেই আমাদের মন্ডপের কোন ক্ষতি করেনি। তবে আশা রাখি আমাদের আশেপাশের লোকজন সকলেই ভালো। আমরা ভালোভাবেই পূজা করতে পারবো বলে, আমরা মনে করি।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত জানান, শুক্রবার সিরাজদীখান উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ আমি পরিদর্শন করেছি। পূজার আগে ও পরে আমিসহ আমার অন্যান্য অফিসার জেলার পূজা মন্ডপ গুলো পরিদর্শন করবো। এখনো পর্যন্ত জেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পূজা পন্ডপ গুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

জেলা হিন্দু-খ্রিষ্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী জানান, এ বছর জেলায় ৩৩৮ টি মন্ডপে দূর্গাপূজা হবে। দূর্গাপূজা সামনে রেখে এরই মধ্যে জেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে। এ পর্যন্ত জেলায় দুর্গাপুজার মন্ডপে গুলোতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ডেপুটি অ্যাটর্নি-জেনারেল হলেন মুন্সীগঞ্জের সম্রাট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
ডেপুটি অ্যাটর্নি-জেনারেল হলেন মুন্সীগঞ্জের সম্রাট

বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ পেয়েছেন মুন্সীগঞ্জের ব্যারিস্টার সালেহ আহমেদ সম্রাট।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ব্যারিস্টার সালেহ আহমেদ সম্রাট মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকার মরহুম অ্যাডভোকেট সালাউদ্দিন ঢালীর ছেলে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি অত্র অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি-জেনারেল এর নিয়োগ আদেশ বাতিলপূর্বক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ সুপ্রীম কোর্টের নিম্নবর্ণিত ৮৬ (ছিয়াশি) জন আইনজীবী-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। এর মধ্যে ৭৩ নম্বর তালিকাতে ব্যারিস্টার সালেহ আহমেদ সম্রাট এর নাম উল্লেখ করা হয়।

জিপি তোতা মিয়া, পিপি সুমন মিয়া

মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের তালিকা পরিবর্তন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের তালিকা পরিবর্তন

মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল, পারিবারিক আপিল আদালত, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২৮ জন সরকারি আইনজীবীর তালিকা পরিবর্তন করা হয়েছে।

এতে জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌঁসুলি (জিপি) হয়েছেন অ্যাডভোকেট মো. তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সুমন মিয়া সরদার, অতিরিক্ত সরকারী কৌঁসুলি হয়েছেন অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)‘র সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন‘র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গেল ২৮ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)‘র সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন‘র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লাকে সরকারি কৌশলী (জিপি) হিসেবে নিয়োগাদেশ দেওয়া হয়।

পূর্বের নিয়োগকৃত সকল সরকারি আইজীবীর নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে স্ব স্ব পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান পূর্বক নতুন করে নিয়োগ দেওয়া হয়।

এছাড়াও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হয়েছেন অ্যাডভোকেট নাসিম আখতার, অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ হোসেন, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ইকো, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট মো. মুস্তাফিজুর রহমান ভুইয়া।

অতিরিক্ত সহকারি কৌঁসুলি হয়েছেন অ্যাডভোকেট তানজীল রশিদ, অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট মোহাম্মদ মুনীর হোসেন।

সহকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সালমা আফরিন, অ্যাডভোকেট মো. শাহ আলম, অ্যাডভোকেট ফাতেমা আক্তার, অ্যাডভোকেট মো. মমিনুল হক চৌধুরী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট মো. নুর হোসেন, অ্যাডভোকেট আখিঁ আক্তার, অ্যাডভোকেট আরিফ আহম্মেদ, অ্যাডভোকেট সাইফুল বিন আলী। সহকারী কৌঁসুলি অ্যাডভোকেট মো. পারভেজ আলম, অ্যাডভোকেট মো. নূর হোসেন বেপারী ও অ্যাডভোকেট শাহিন আলম।

মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় দলটির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকাল ৫টার দিকে শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে এ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি মুন্সীগঞ্জ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের তারা।

সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনা নিন্দনীয় ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি মুন্সীগঞ্জের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল আলীম, জেলা সদস্য সচিব মারুফ হাসান মন্টি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারজানা আক্তার, এম এ কাইয়ুম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনিস-উর-রহমান, জেলা যুবশক্তির আহ্বায়ক আজিম সরদার বিপ্লব এবং ছাত্রশক্তির আহ্বায়ক শিশির হাসান প্রমুখ।

2