খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম:
অন্তরবর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্স আয় বেড়েছে স্বামীর মৃত্যুতে ১২ ঘন্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি দুই বছর পেরিয়েছে অধরা অস্ত্রধারীরা, উদ্ধার হয়নি  অস্ত্র মুন্সীগঞ্জে ৪ কেজি গাজাসহ গ্রেফতার এক সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেমের ইন্তেকাল মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজারে বালু ভরাটের দায়ে লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে মুন্সীগঞ্জে সেমিনার মুন্সীগঞ্জে সাংবাদিক বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ডেপুটি অ্যাটর্নি-জেনারেল হলেন মুন্সীগঞ্জের সম্রাট মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের তালিকা পরিবর্তন মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মুন্সীগঞ্জে আদালতের রায় উপেক্ষা করে স্থাপনা ভাংচুরের অভিযোগ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ হলেন রোমান আকন্দ মুন্সীগঞ্জে দুই পক্ষের হামলা-সংঘর্ষ, আহত ১২ মুন্সীগঞ্জে আরিফ হত্যার রহস্য উন্মোচন করল পিবিআই নৌযান চলাচল স্বাভাবিক করতে জাহাজ শ্রমিক ফেডারেশনের নির্দেশনা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি  মুন্সীগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী  বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল মুন্সীগঞ্জে পরিচ্ছন্নকর্মীদের বহুতল ভবন হস্তান্তর জুনে আবারও সিন্ডিকেটের কবলে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে ভাসমান অবস্থায় ১ ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে লুট হওয়ার পর ফেরত ২১৯ আগ্নেয়াস্ত্র ও ৭৮২৫ রাউন্ড গোলাবারুদ হস্তান্তর টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ৩ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন 

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে মুন্সীগঞ্জে সেমিনার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে মুন্সীগঞ্জে সেমিনার

নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মুন্সীগঞ্জের অধ্যক্ষ নাহিদা পারভীন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিবাসন প্রত্যাশী যুব-যুবক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ভার্চুয়ালি সেমিনারে যুক্ত ছিলেন।

সেমিনারে নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের গুরুত্ব, বিদেশে কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা এবং প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তির মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে একজন কর্মী আন্তর্জাতিক শ্রমবাজারে অধিক গ্রহণযোগ্য হয়ে ওঠেন। একই সঙ্গে নিরাপদ অভিবাসনের মাধ্যমে প্রতারণার ঝুঁকি কমিয়ে বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব।

এ সময় টিটিসি, মুন্সীগঞ্জে পরিচালিত বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পর্কে বিস্তারিত জানানো হয়। কোর্সগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার অপারেশন, সুয়িং মেশিন অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, মেসন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ড্রাইভিং উইথ অটোমেকানিক্স এবং বিদেশগামী কর্মীদের জন্য ইংরেজি, জাপানি ও আরবি ভাষা প্রশিক্ষণ।

জানানো হয়, এসব প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীরা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) অনুমোদিত সনদ অর্জনের সুযোগ পান, যা দেশ-বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ সহায়ক।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের দক্ষতা অর্জন, বৈধ প্রক্রিয়ায় বিদেশগমন এবং সরকারি প্রশিক্ষণ ও সেবাসমূহ গ্রহণের মাধ্যমে নিজেদের কর্মজীবন সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়।

মুন্সীগঞ্জে নুরুল হক নুর

অন্তরবর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্স আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
অন্তরবর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্স আয় বেড়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, অন্তরবর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। রেমিটেন্সের রিজার্ভ বৃদ্ধির জন্য বৈধ পথে পাঠাতে হবে রেমিটেন্স। যার মাধ্যমে বিদ্যুৎ -জ্বালানি সহ বিভিন্ন সংকট নিরসন করা সম্ভব হবে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যত’-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু। জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সৌরভ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব চৌধুরী।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর হুন্ডিতে টাকা না পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, অনেকে হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠায়, যে টাকাটা দেশে আসার কথা বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকে জমা হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। দেশ দেশে কেনাকাটার জন্য যে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয় সেখানে ঘাটতি থেকে যাচ্ছে কাজেই বৈধপথে যদি রেমিটেন্স পাঠাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো থাকবে , তাহলে বিদ্যুৎ জ্বালা নিয়ে থেকে শুরু করে বিভিন্ন সংকট সহজে নিদর্শন করা যাবে ।

প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষিকার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করছে। সরকার ভালো ভালো পদক্ষের দিকে আগাচ্ছে , কিন্তু ছয় মাসে অনেক কিছু করা সম্ভব নয়, সরকারকে সময় দিতে হবে ।

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারে সম্মাননা স্মারক প্রদান ও গণঅভ্যুত্থানের বিষয়ে আলোচনা হয়।

স্বামীর মৃত্যুতে ১২ ঘন্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
স্বামীর মৃত্যুতে ১২ ঘন্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামীর মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনে দীপু মনি মেয়ে তানি দীপাবলি ও আইনজীবি ফয়সাল ইসলাম প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘন্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

দীপু মনি পক্ষের আইনজীবি গাজী ফয়সাল জানান, আমরা চার দিনের জন্য আবেদন করি , জেলা প্রশাসনের ক্ষমতা বলে ১২ঘন্টার জন্য মুক্তি মঞ্জুর করেছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট ১২ ঘন্টা তিনি মুক্তি পাবেন।

তিনি আরও জানান, মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে নিজস্ব বাস ভবনে দীপু মনি যাবেন, সেখানে মরহুমের মরদেহ থাকবে । সে বাড়িতেই দীপু মনির সাথে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে গুলশানের আজাদী মসজিদের সামনে বাদ যোহর জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে ।

এর আগে দুপুর ১২ টার দিকে তার মেয়ে তানী দীপাবলি কারাগারে তার মায়ের সাথে দেখে করতে ভিতরে প্রবেশ করেন।

প্রসঙ্গত: গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।

মুন্সীগঞ্জে চব্বিশের ৪ আগষ্ট গুলিতে  ৩ জন নিহত 

দুই বছর পেরিয়েছে অধরা অস্ত্রধারীরা, উদ্ধার হয়নি  অস্ত্র

অপরাধ প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
দুই বছর পেরিয়েছে অধরা অস্ত্রধারীরা, উদ্ধার হয়নি  অস্ত্র

 

চব্বিশের ৪ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয় শত শত ছাত্র জনতা। সবকিছু নিয়ন্ত্রণে থাকা ঢাকার অদূরে ধলেশ্বরী নদীর তীরে জেলা শহরে বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে রাজপথ, ঢেউ উঠে আওয়ামী লীগ সরকার পতনের। ঘড়ির কাটায় সকাল সাড়ে ৯টা তখন, শহরের থানারপুল থেকে কৃষি ব্যাংক মোড় ও থানারপুল থেকে মানিকপুর সড়কে নামে ছাত্র-জনতার ঢল। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে হটাতে তাদের বজ্রকন্ঠে নানা স্লোগান।

এক পর্যায়ে শহরের থানারপুল এলাকার একটি মার্কেটের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে শামিল হন সাধারণ মানুষও।

ঠিক সে সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল কবির ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহেলের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা মানববন্ধনকারী শিক্ষার্থীদের মারধর করে তাড়িয়ে দেয়। আর এ খবর মুহুর্তেই ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে কৃষি ব্যাংক মোড় ও মানিকপুর সড়কে অবস্থান নেওয়া সরকার পতনের আন্দোলনকারীরা। তারা সামনের দিকে এগোতেই তাদের ওপর টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ।

সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের সঙ্গে সেখানে অবৈধ আগ্নেয়াস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলে পড়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। ছাত্র-জনতার ওপর চলে নির্বিচারে গুলিবর্ষণ। হেলমেট পরে অবৈধ অস্ত্র হাতে ছাত্রলীগ যুবলীগের গুলিবর্ষণে প্রকম্পিত হয়ে ওঠে গোটা শহর। ক্ষমতাসীনদের অবৈধ অস্ত্রের দাপটের কাছে ছাত্র-জনতা বুক পেতে নেন।

বেলা সাড়ে ১১টা থেকে গণমাধ্যমকর্মীদের কাছে আসতে থাকে অসংখ্য গুলিবিদ্ধ ও ৩/৪ জন নিহত হওয়ার খবর। এমনকি গুলিবিদ্ধ ও আহতদেরও চিকিৎসা নিতে জেনারেল হাসপাতালে যেতে বাঁধা দেয় যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা।

চব্বিশের ৫ আগষ্ট সরকার পতনের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে দফায় দফায় ছাত্র-জনতা ও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হয় তিনজন।  শহরের উত্তর ইসলামপুর এলাকার দিনমজুর সজল মোল্লা (৩০), রিয়াজুল ফরাজী (৩৮) ও নুর মোহাম্মদ ডিপজল (১৯)ঘাতকের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

অপরদিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্ট্রার অনুযায়ী গুলিবিদ্ধ ৯৫ জন চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক। এ ঘটনায় সদর থানায় পৃথক তিনটি হত্যা মামলাসহ ৫টি মামলায় আসামী করা হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। অথচ চব্বিশের ১৭ ও ১৯ জুলাই এবং ৪ আগস্ট ছাত্র-জনতার সরকার পতনের আন্দোলনে স্থানীয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে ব্যবহার করা অবৈধ আগ্নেয়াস্ত্র গতকাল মঙ্গলবার দুই বছর পেরিয়েছে। অথচ আজও তা উদ্ধার হয়নি সেই অবৈধ আগ্নেয়াস্ত্র । যা মামলার আলামত হিসেবে আদালতে উপস্থাপন করা হবে। এমনকি কয়েকজন গ্রেপ্তার হলেও বেশীরভাগ অস্ত্রধারীই এখনও রয়ে গেছে অধরা।

ছাত্র জনতাসহ প্রত্যক্ষদর্শীর প্রশ্ন-

ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের প্রকাশ্যে ব্যবহার করা সেই অবৈধ অস্ত্র গেল কোথায়। ওই ঘটনার পরদিন চব্বিশের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় সেসব অস্ত্রধারীরা। আবার অস্ত্রধারীদের কেউ কেউ বিদেশে পালিয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অস্ত্রধারীদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে চলে গেছে আর বেশীর ভাগই আত্মগোপনে রয়েছেন দেশের অভ্যন্তরের বিভিন্ন এলাকায়। আওয়ামী  অস্ত্রধারীদের গুলিতে তিনজন নিহত ও অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধের ঘটনার দুই পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ছাত্র-জনতার ওপর ব্যবহার করা অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীরা গ্রেপ্তার হয়নি। তাই নিহত ও আহতদের পরিবার ও স্বজনরা অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবীজানিয়েছেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সাংবাদিকদের জানান, চব্বিশের ৪ আগস্টের ঘটনায় জড়িত অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে জেলা পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে। একই সঙ্গে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, চব্বিশের ৪ ও ৫ আগস্টের ঘটনায় বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এছাড়া যেসব অবৈধ অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধারে নতুন কৌশলে কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

 

 

2