খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম:
মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ৫ পদ্মা সেতু উদ্বোধনের পর ৫৪৮ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪৭ অন্তরবর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্স আয় বেড়েছে স্বামীর মৃত্যুতে ১২ ঘন্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি দুই বছর পেরিয়েছে অধরা অস্ত্রধারীরা, উদ্ধার হয়নি  অস্ত্র মুন্সীগঞ্জে ৪ কেজি গাজাসহ গ্রেফতার এক সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেমের ইন্তেকাল মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজারে বালু ভরাটের দায়ে লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে মুন্সীগঞ্জে সেমিনার মুন্সীগঞ্জে সাংবাদিক বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ডেপুটি অ্যাটর্নি-জেনারেল হলেন মুন্সীগঞ্জের সম্রাট মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের তালিকা পরিবর্তন মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মুন্সীগঞ্জে আদালতের রায় উপেক্ষা করে স্থাপনা ভাংচুরের অভিযোগ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ হলেন রোমান আকন্দ মুন্সীগঞ্জে দুই পক্ষের হামলা-সংঘর্ষ, আহত ১২ মুন্সীগঞ্জে আরিফ হত্যার রহস্য উন্মোচন করল পিবিআই নৌযান চলাচল স্বাভাবিক করতে জাহাজ শ্রমিক ফেডারেশনের নির্দেশনা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি  মুন্সীগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী  বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল মুন্সীগঞ্জে পরিচ্ছন্নকর্মীদের বহুতল ভবন হস্তান্তর জুনে আবারও সিন্ডিকেটের কবলে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে ভাসমান অবস্থায় ১ ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে লুট হওয়ার পর ফেরত ২১৯ আগ্নেয়াস্ত্র ও ৭৮২৫ রাউন্ড গোলাবারুদ হস্তান্তর টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী

সিরাজদীখানে অভিযানের পর বহাল তবিয়তে চলছে বন্ধ করা ইটভাটা

আব্দুল্লাহ আল মাসুদ
প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২৯ অপরাহ্ণ
সিরাজদীখানে অভিযানের পর বহাল তবিয়তে চলছে বন্ধ করা ইটভাটা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে কিছুদিন আগে কয়েকটি অবৈধ ইট ভাটাকে আর্থিক জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। সে অভিযানে ভাটার আংশিক ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করার নির্দেশনাও দেওয়া হয়। তবে নির্দেশনা উপেক্ষা করে অভিযানের কয়েকদিন পর থেকেই বহাল তবিয়তে চলছে ভাটাগুলোর কার্যক্রম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হচ্ছে প্রতিবছর এমন নামমাত্র অভিযান করে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা। তবে তাদের খাম-খেয়ালি ও দুর্বলতার কারনে ইটভাটার কার্যক্রম বন্ধ হয় না এবং কখনো বন্ধ হবেও না।

গত সোমবার বেলা ১১ টার দিকে ভেঙে দেওয়া গ্রীন ব্রিকস নামের ইটের ভাটায় গিয়ে দেখা গেছে ইট প্রস্তুত করছে শ্রমিকরা। এছাড়া প্রস্তুতকৃত ইট বিক্রিও করা হচ্ছে। এতে ভাটাটিতে সব ধরনের কর্মযোগ্য চলছে। এছাড়া এ ভাটাটির পাশিপাশি একটি গ্রাম ও মাদরাসা রয়েছে। এ ইটভাটায় দুটি নিচুঁ চিমনি ধুয়া বের হওয়ার পথ দিয়ে অনর্গল কালো ধুয়া বের হয়ে লোকালয়ে মিলিয়ে যাচ্ছে। অন্যদিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামে সাজিদ ব্রিকসকে গিয়ে দেখা যায়,কাচা ইট রোদে শুকাচ্ছে শ্রমিকরা। অভিযানে চুল্লির নাম মাত্র ভাঙা অংশ মেরামত করে ভাটার কার্যক্রম চালাচ্ছে। শ্রমিকরা চুল্লিতে কয়লা দিচ্ছেন। আগের পোড়ানো ইট ট্রাক করে ভাটা থেকে নিয়ে যাচ্ছে ক্রেতারা।

মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় তাদের তালিকায় ৫৮ টি ইটভাটা রয়েছে। এরমধ্যে শ্রীনগর উপজেলায় ২ টি, গজারিয়ায় ২ টি ও সিরাজদীখান উপজেলায় ৫৪ টি ভাটা রয়েছে। এসব ভাটার মধ্যে ১২ টি ভাটার পরিবেশগত ছাড়পত্র নেই। তারা অবৈধভাবে ইটভাটার কার্যক্রম চালাচ্ছে। এ বছর ইটভাটায় দুটি অভিযান করা হয়। এর মধ্যে গত ৩১ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায়,বেআইনিভাবে ইট পোড়ানো ও আবাসিক এলাকায় ইটভাটা স্থাপন করার কারনে সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের মেসার্স শামছুদ্দিন এন্ড রবিলা ব্রিকসের মালিক আলতাফ হোসেনকে ৮ লাখ ,একই এলাকার মেসার্স ন্যাশনাল ব্রিকসের মালিক অলি আহমেদকে ৭ লাখ টাকা,মেসার্স মা ব্রিকসের মালিক জনি আহমেদকে ৭ লাখ টাকা এবং বালুচর ইউনিয়নের মায়ের দোয়া ব্রিকসের মালিককে ১০ লাখা টাকাসহ মোট ৩২ লাখ টাকা জরিমানা করা হয়। এর পর গত ৮ ফেব্রুয়ারী আরো একটি অভিযানে একই উপজেলার খাজা ব্রিকসকে ৫ লাখ, সাজিদ ব্রিকসকে ৫ লাখ ও স্টার গ্রীন ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার জরিমানা করা হয়। সেই সঙ্গে ভাটার কার্যক্রম বন্ধ করতে নির্দেশনা দিয়ে ভাটার বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। তবে অভিযানের দুদিন পরেই এসব ভাটার কার্যক্রম শুরু হয়।

ভাটাগুলোর কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা হলে তারা জানান,অভিযানে চুল্লির কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছিল। দু’দিন পর থেকে ভাটার মালিকের নির্দেশে চুলা মেরামত করে কাজ চলছে।

ভেঙে দেওয়ার পর ইটভাটার কার্যক্রম চালানোর ব্যাপারে সাজিদ ব্রিকস কোম্পানির মালিক হাজী মোহাম্মদ শাহ আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন,লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে শ্রমিক এনেছি। এখন ভাটা বন্ধ করে দিলে সব টাকা লোকসান গুনতে হবে। তাই ভাটার কাজ চলমান রেখেছি। তিনি আরো বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র জন্য কয়েক বছর আগে আবেদন করেছিলাম। সে সময় তারা মোটা অংকের টাকার বিনিময়ে ছাড়পত্র দিতে চেয়েছিল, আমি ঘুষ দেইনি, তখন ছাড়পত্র হয়নি। ছাড়পত্রের জন্য আবেদন করেছি। লোকালয়ের দোহাই দিয়ে দিচ্ছেনা। অথচ আমার পাশের ভাটাকে ছাড়পত্র দিয়েছে। তাকে কিভাবে দিয়েছে এটা তারাই ভালো জানে।

ভেঙে দেওয়া গ্রীন ব্রিকস ইটভাটার ব্যবস্থাপক বশির উদ্দিন বলেন,এদেশে টাকা হলে,শুধু ইটভাটা নয়, সবই চালানো যায়। আমাদের জেলা প্রশাসনের লাইসেন্স আছে। পরিবেশের ছাড়পত্র নেই। এ দোহাই দিয়ে জরিমানা করছে। ছাড়পত্রের জন্য আবেদন করতে ৭০-৮০ হাজার টাকা খরচ করেছি। শুনেছি অনেই ১৩-১৪ লাখ টাকা খরচ করে ছাড়পত্র এনেছে। আমরাও চেষ্টা করছি।

মুন্সীগঞ্জ ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল মান্নান বলেন, অভিযানের নামে ইটভাটার মালিকদের হয়রানি করা হচ্ছে। এ বছর ইট তৈরীতে মালিক পক্ষের কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে,তাই মালিকদের ভাটা না চালিয়েও উপায় নেই। তিনি আরো বলেন,যারা ইকো সিরামিক কারখানা চালাচ্ছে তারাও কয়লা জ্বালায়। ইট বানাতে কৃষি জমির মাটি ব্যবহার করে। তাদের বেলায় আইন নেই,আমাদের সাধারন ইটভাটা মালিকদের বেলা উল্টো চিত্র। আমাদের সমিতির মধ্যে ৪৮ টি ইট ভাটা রয়েছে। শুনেছি বেশ কিছু ভাটা রয়েছে যাদের পরিবেশের ছাড় পত্র নেই। তারাও পরিবেশের ছাড়পত্র নিবে।

বালুচর ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান,ইটভাটার কারণে ব্যাপকভাবে ফসলি জমি নষ্ট হচ্ছে। একরের পর একর জমির উপরিভাগের মাটি কেটে পুকুর বানানো হচ্ছে। সে মাটি ট্রাকে করে সড়ক দিয়ে পরিবহনের সময় সড়ক ও বাড়িঘর নষ্ট হচ্ছে। ভাটার চিমনির ধোয়ায় পরিবেশ মারাত্মকভাবে দুষণ হচ্ছে। গাছপালার বৃদ্ধি কমেছে। ফুল-ফল ধরা বন্ধ হয়ে যাচ্ছে। জমিতে ফসলের আবাদ কমেছে। অথচ পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন প্রতিবছর নাম মাত্র দু-একটা অভিযান করেই তাদের দায়িত্ব শেষ করে দেন। অভিযানের পরে ভাটা চলে,এতে তাদের কোন তদারকি থাকে না।গোপন ভাবে শুনি সংশ্লিষ্টদের সঙ্গে মিলতাল করেই অভিযানের নাটক করা হয়। তবে পরিবেশ রক্ষায় দ্রুত লোকালয় থেকে ইটভাটাগুলো সরানোর দাবি জানান তারা।

মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান চলমান থাকবে। অভিযানের পরেও যারা ইটভাটা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নিয়ে পরিবেশের ছাড়পত্র দেওয়ার বিষয়ে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, এমনটা কোথাও হয়েছে কিনা আমার জানা নেই।#

 

মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ৫

মুন্সীগঞ্জে সদর উপজেলার মিরকাদিমে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গেলো শনিবার সন্ধ্যায় মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মো. দুলাল মিয়ার ছেলে মো. রবিন বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো. কামাল (৫৫), বাদল মিয়া (৪৫), শাহাদাত (৪৭), সুলতান (৬০), শামীম (৩৫)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন বিভিন্ন সময় বাদী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এ নিয়ে একাধিকবার বিচার-সালিশ হলেও অভিযুক্তরা তা মানতে রাজি হননি বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, গত ৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামগোপালপুর এলাকায় রবিনের চাচাতো ভাইয়ের ছেলে সোহান (১০) ও তার ভাবির খেলাধুলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তার ভাবিকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়। তাকে রক্ষা করতে চাচাতো ভাই সজীব (৩৫) এগিয়ে গেলে তার ওপরও হামলা চালানো হয়।

পরে রাত ৯টার দিকে রবিনের বাবা মো. দুলাল (৫৫) কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দক্ষিণ রামগোপালপুর এলাকায় পৌঁছালে তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার চিৎকার শুনে চাচাতো ভাই সজীব (৩৫), রজীব (২৭) ও চাচাতো ভাইয়ের শ্যালক আসলাম (১৭) এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে পাঁচজন আহত হন। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. কামাল হোসেন। তিনি বলেন, ‘জায়গা-সম্পত্তি নিয়ে তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা ছিল না। আমরা তাদের ওপর কোনো হামলা করিনি। ঘটনার দিন তারা একজন খানসামার সঙ্গে অনেক লোকজন নিয়ে সেখানে আসে। তখন অনেক মানুষের মধ্যে লাঠির আঘাতে তারাই আহত হয়েছে। আমরাও আহত হয়েছি।’

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, জায়গা-সম্পত্তির বিরোধের বিষয়টি সাধারণত আমাদের দেখার বিষয় নয়। তবে এ ঘটনায় কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকলে বিষয়টি আমরা দেখব।

পদ্মা সেতু উদ্বোধনের পর ৫৪৮ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪৭

বিক্রমপুর পোস্ট রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
পদ্মা সেতু উদ্বোধনের পর ৫৪৮ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪৭

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে গতকাল বৃহস্পতিবার ২৭ আগষ্ট পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পদ্মা সেতু উদ্বোধনের ২০২২ সালের ২৫ জুন থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত মুন্সীগঞ্জ সীমানায় মোট ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সাথে  দুর্ঘটনা কবলিত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেের ভাষ্য, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় দুর্ঘটনা প্রতিরোধে চালক ও সাধারণ জনগণের মধ্যে সচেতন হতে হবে ।

দুর্ঘটনা এড়াতে চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। সড়কের নির্দেশনা ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালাতে হবে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অসতর্ক ও বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকা প্রয়োজন। তাহলেই  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

 

মুন্সীগঞ্জে নুরুল হক নুর

অন্তরবর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্স আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
অন্তরবর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্স আয় বেড়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, অন্তরবর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। রেমিটেন্সের রিজার্ভ বৃদ্ধির জন্য বৈধ পথে পাঠাতে হবে রেমিটেন্স। যার মাধ্যমে বিদ্যুৎ -জ্বালানি সহ বিভিন্ন সংকট নিরসন করা সম্ভব হবে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যত’-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু। জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সৌরভ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব চৌধুরী।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর হুন্ডিতে টাকা না পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, অনেকে হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠায়, যে টাকাটা দেশে আসার কথা বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকে জমা হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। দেশ দেশে কেনাকাটার জন্য যে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয় সেখানে ঘাটতি থেকে যাচ্ছে কাজেই বৈধপথে যদি রেমিটেন্স পাঠাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো থাকবে , তাহলে বিদ্যুৎ জ্বালা নিয়ে থেকে শুরু করে বিভিন্ন সংকট সহজে নিদর্শন করা যাবে ।

প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষিকার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করছে। সরকার ভালো ভালো পদক্ষের দিকে আগাচ্ছে , কিন্তু ছয় মাসে অনেক কিছু করা সম্ভব নয়, সরকারকে সময় দিতে হবে ।

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারে সম্মাননা স্মারক প্রদান ও গণঅভ্যুত্থানের বিষয়ে আলোচনা হয়।

2