খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম:
ডেপুটি অ্যাটর্নি-জেনারেল হলেন মুন্সীগঞ্জের সম্রাট মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের তালিকা পরিবর্তন মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মুন্সীগঞ্জে আদালতের রায় উপেক্ষা করে স্থাপনা ভাংচুরের অভিযোগ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ হলেন রোমান আকন্দ মুন্সীগঞ্জে দুই পক্ষের হামলা-সংঘর্ষ, আহত ১২ মুন্সীগঞ্জে আরিফ হত্যার রহস্য উন্মোচন করল পিবিআই নৌযান চলাচল স্বাভাবিক করতে জাহাজ শ্রমিক ফেডারেশনের নির্দেশনা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি  মুন্সীগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী  বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল মুন্সীগঞ্জে পরিচ্ছন্নকর্মীদের বহুতল ভবন হস্তান্তর জুনে আবারও সিন্ডিকেটের কবলে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে ভাসমান অবস্থায় ১ ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে লুট হওয়ার পর ফেরত ২১৯ আগ্নেয়াস্ত্র ও ৭৮২৫ রাউন্ড গোলাবারুদ হস্তান্তর টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ৩ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন  পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মামলা জট বাংলাদেশে, বর্তমানে পেন্ডিং ৪৩ লাখ মামলা ১৬ বছরের পা রাখলো ‘কালের ছবি’ টঙ্গিবাড়ীতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে শিক্ষার্থীরা আবারও সক্রিয় মেঘনা-গোমতী নদীর আতঙ্ক জলদস্যু জিতু ও তার বাহিনী মুন্সীগঞ্জে রোড মার্চ, পথসভা ও গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উজ্জীবিত জেলা বিএনপি চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দুই মাসের মধ্যে মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের কাজ উদ্বোধন করা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা Descubre las joyas ocultas de los sitios gemelos de Golden Lady Casino মুন্সীগঞ্জে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান  দিবস উদযাপনে প্রতীকী ম্যারাথন

লৌহজংয়ে কৃষি জমি মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী চক্র

নিজস্ব প্রতিবেদক, লৌহজং
প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১১:৫৪ অপরাহ্ণ
লৌহজংয়ে কৃষি জমি মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী চক্র

মুন্সীগঞ্জের লৌহজংয়ের বৌলতলী ইউনিয়নের মাইজগাঁও ও খিদিরপাড়া গ্রাম সংলগ্ন কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজিং করে মাটি কেটে নিচ্ছে একটি প্রভাবশালী মহল। দীর্ঘদিন ধরে সোশাল ইসলামী ব্যাংকে মর্গেজ রাখা জমিতে ড্রেজিং করে আসছেন নূরে আলম সারেঙ্গ ও তার সহযোগীরা। অপরিকল্পিত ভাবে মাটি কাটায় হুমকিতে পড়েছে পাশে থাকা অপর তিন ফসলী কৃষি জমিগুলো।

অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকার আমলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্রছায়ায় চলতো ড্রেজিং কার্যক্রম। যা বর্তমানে একই কায়দায় বিএনপি নেতাকর্মীদের ছাত্রছায়ায় ও স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ রেখে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রেখেছেন ওই ড্রেজার ব্যবসায়ী। এ অবস্থায় অবৈধ ড্রেজিং বন্ধে প্রশাসনের কোন পদক্ষেপ না থাকায় কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, লৌহজংয়ের মাইজগাঁও ও খিদির পাড়া গ্রামের বিস্তীর্ণ জমির মাঝে স্যালো ইঞ্জিনচালিত ১টি কাটার ড্রেজারের মাধ্যমে সোশাল ইসলামী ব্যাংক ঢাকার ইসলামপুর শাখায় মর্গেজ রাখা কৃষি জমির মাটি উত্তোলন করছেন নুরে আলম সারেঙ্গ নামের ড্রেজার ব্যবসায়ী। বর্ষার পানিতে কৃষি জমি গুলো ডুবে থাকার সুযোগে বিভিন্ন ব্যক্তির কৃষি জমি থেকে ড্রেজারের মাধ্যমে মাটি কেটে নিচ্ছে। এক জমি থেকে মাটি কেটে নিয়ে শ্রেনী পরিবর্তন না করো অপর কৃষি জমি ভরাট করছেন। অপরিকল্পিত ভরাটের কারনে গ্রামের বিভিন্ন স্থানে জ্বলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

অভিযোগ পাওয়া গেছে, ড্রেজার ব্যবসায়ী নুরে আলম সারেঙ্গ অপরিকল্পিত ভাবে জমির মাটি কাটায় পাশের কৃষি জমিগুলোতে ভাঙ্গন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কৃষি জমি রক্ষায় অবিলম্বে অবৈধ ড্রেজিং বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় কৃষি জমির মালিকরা জানান, বিগত শেখ হাসিনা সরকার আমল থেকে ড্রেজারের মাধ্যমে মাটি কেটে নিচ্ছেন নুরে আলম সারেঙ্গ নামের প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ী। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা শেল্টার দিয়েছে আর এখন একই কায়দায় শেল্টার দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা। প্রতিবাদ করলে মামলা ও হামলার হুমকি দেয় তারা। ফলে ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।

খিদিরপাড়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, কয়েক বছর ধরে এই গ্রামের কৃষি জমিতে ড্রেজার চালানো হচ্ছে। বর্তমানে সোশাল ইসলাম ব্যাংকে মর্গেজ রাখা জমির মাটি গভীর করে কেটে ফেলায় পাশের কৃষি জমিগুলো ভাঙ্গনের হুমকিতে পড়েছে। এতে কৃষকরা ক্ষতির আশঙ্কা দেখা দেওয়ায় দ্রুত এই মাটিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ড্রেজিং বন্ধের দাবি জানান তিনি। তার মতো একাধিক কৃষকেরও একই দাবী বলে কৃষকরা জানিয়েছে।

জানতে চাইলে কৃষি জমিতে ড্রেজার স্থাপনের কথা স্বীকার করে ড্রেজার ব্যবসায়ী নুরে আলম সারেঙ্গ বলেন, ড্রেজার লাগিয়েছি কিন্তু বর্তমানে মাটি কাটা বন্ধ রয়েছে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মোঃ জাকির হোসেন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ডেপুটি অ্যাটর্নি-জেনারেল হলেন মুন্সীগঞ্জের সম্রাট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
ডেপুটি অ্যাটর্নি-জেনারেল হলেন মুন্সীগঞ্জের সম্রাট

বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ পেয়েছেন মুন্সীগঞ্জের ব্যারিস্টার সালেহ আহমেদ সম্রাট।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ব্যারিস্টার সালেহ আহমেদ সম্রাট মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকার মরহুম অ্যাডভোকেট সালাউদ্দিন ঢালীর ছেলে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি অত্র অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি-জেনারেল এর নিয়োগ আদেশ বাতিলপূর্বক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ সুপ্রীম কোর্টের নিম্নবর্ণিত ৮৬ (ছিয়াশি) জন আইনজীবী-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। এর মধ্যে ৭৩ নম্বর তালিকাতে ব্যারিস্টার সালেহ আহমেদ সম্রাট এর নাম উল্লেখ করা হয়।

জিপি তোতা মিয়া, পিপি সুমন মিয়া

মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের তালিকা পরিবর্তন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের তালিকা পরিবর্তন

মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল, পারিবারিক আপিল আদালত, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২৮ জন সরকারি আইনজীবীর তালিকা পরিবর্তন করা হয়েছে।

এতে জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌঁসুলি (জিপি) হয়েছেন অ্যাডভোকেট মো. তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সুমন মিয়া সরদার, অতিরিক্ত সরকারী কৌঁসুলি হয়েছেন অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)‘র সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন‘র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গেল ২৮ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)‘র সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন‘র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লাকে সরকারি কৌশলী (জিপি) হিসেবে নিয়োগাদেশ দেওয়া হয়।

পূর্বের নিয়োগকৃত সকল সরকারি আইজীবীর নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে স্ব স্ব পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান পূর্বক নতুন করে নিয়োগ দেওয়া হয়।

এছাড়াও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হয়েছেন অ্যাডভোকেট নাসিম আখতার, অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ হোসেন, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ইকো, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট মো. মুস্তাফিজুর রহমান ভুইয়া।

অতিরিক্ত সহকারি কৌঁসুলি হয়েছেন অ্যাডভোকেট তানজীল রশিদ, অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট মোহাম্মদ মুনীর হোসেন।

সহকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সালমা আফরিন, অ্যাডভোকেট মো. শাহ আলম, অ্যাডভোকেট ফাতেমা আক্তার, অ্যাডভোকেট মো. মমিনুল হক চৌধুরী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট মো. নুর হোসেন, অ্যাডভোকেট আখিঁ আক্তার, অ্যাডভোকেট আরিফ আহম্মেদ, অ্যাডভোকেট সাইফুল বিন আলী। সহকারী কৌঁসুলি অ্যাডভোকেট মো. পারভেজ আলম, অ্যাডভোকেট মো. নূর হোসেন বেপারী ও অ্যাডভোকেট শাহিন আলম।

মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় দলটির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকাল ৫টার দিকে শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে এ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি মুন্সীগঞ্জ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের তারা।

সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনা নিন্দনীয় ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি মুন্সীগঞ্জের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল আলীম, জেলা সদস্য সচিব মারুফ হাসান মন্টি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারজানা আক্তার, এম এ কাইয়ুম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনিস-উর-রহমান, জেলা যুবশক্তির আহ্বায়ক আজিম সরদার বিপ্লব এবং ছাত্রশক্তির আহ্বায়ক শিশির হাসান প্রমুখ।

2