খুঁজুন
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ, ১৪৩৩
আজঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
শিরোনাম:
আবারও সিন্ডিকেটের কবলে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে ভাসমান অবস্থায় ১ ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে লুট হওয়ার পর ফেরত ২১৯ আগ্নেয়াস্ত্র ও ৭৮২৫ রাউন্ড গোলাবারুদ হস্তান্তর টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ৩ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন  পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মামলা জট বাংলাদেশে, বর্তমানে পেন্ডিং ৪৩ লাখ মামলা ১৬ বছরের পা রাখলো ‘কালের ছবি’ টঙ্গিবাড়ীতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে শিক্ষার্থীরা আবারও সক্রিয় মেঘনা-গোমতী নদীর আতঙ্ক জলদস্যু জিতু ও তার বাহিনী মুন্সীগঞ্জে রোড মার্চ, পথসভা ও গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উজ্জীবিত জেলা বিএনপি চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দুই মাসের মধ্যে মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের কাজ উদ্বোধন করা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা Descubre las joyas ocultas de los sitios gemelos de Golden Lady Casino মুন্সীগঞ্জে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান  দিবস উদযাপনে প্রতীকী ম্যারাথন Pinnacle Eastpak der unvergleichliche Stil für echte Abenteurer আপোষহীন নক্ষত্রের অন্তিম বিদায় ৪ ডিসেম্বর চুড়ান্ত যুদ্ধ, মুন্সীগঞ্জ মুক্ত ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জে ক্রয়কৃত সম্পত্তিতে ঘর তুলতে বাঁধা প্রতিবেশী মোল্লাকান্দি বিএনপির বিরোধে তুহিনের পর নিহত হল আরিফ বিসিআর সম্মাননা পেলেন মুন্সীগঞ্জের ডালিম রহমান বিএনপির দুই গ্রুপের বিরোধে  মুন্সীগঞ্জে গুলিতে তুহিন নিহত মুন্সীগঞ্জে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ২০ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ  মুন্সীগঞ্জে শ্রমিক লীগ কর্মী হত্যার আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জে তিন কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য  সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের জন্মদিন উদযাপন

মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ বিএনপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ বিএনপির

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। এর আগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন সরকার ও কাজী আবু সুফিয়ান বিপ্লব, জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা, যুবদল নেতা আরিফ আহমেদ, ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদ, সাবেক ভিপি শাহরিয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সুমনের পরিচালনায় এ সময় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা। পরে জিয়াউর রহমান ও তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া হয়।

আবারও সিন্ডিকেটের কবলে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
আবারও সিন্ডিকেটের কবলে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আবারো সিন্ডিকেটের কবলে পড়ছে। আবারো বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর কতিপয় দুর্নীতিবাজ কর্মচারী সিবিএ নামধারী গোষ্ঠী নতুন মোড়কে রং পাল্টে সুপরকিল্পতিভাবে তাদের পুরনো সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার সকল আয়োজন সম্পন্ন করেছে। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডশেন আইন ১৯৯৯ মূলে পল্লী বাংলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক ব্রত নিয়ে পিডিবিএফ একটি অমুনাফাকাঙ্খী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।

কিন্তু যাত্রার শুরু থেকেই পিডিবিএফ আইনের কিছু কাঠামোগত দুর্বলতার কারণে বিশেষত: প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী, ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক বেসরকারি ব্যক্তি নিয়োগের সুযোগ থাকায়, চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালকগণ নিজের চুক্তি টিকিয়ে রাখতে নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে এবং প্রাতিষ্ঠানিক স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের পদে যেকোন মূল্যে টিকে থাকার প্রতি অধিকতর মনোনিবেশ করতো। সেই সাথে এই প্রতিষ্ঠানে সিবিএ কার্যক্রম পরচিালনার সুযোগ থাকায়, দলীয় ব্যানারে সিবিএ’র নামে কতিপয় দুর্নীতিবাজ কর্মচারী নেতাদের সাথে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালকের অশুভ আঁতাত করে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে দুর্নীতি ও অনিয়মের মধ্য দিয়ে চলতে থাকে।

অশুভ এই আঁতাতের মূল ভিত্তি হলো- পারস্পারিক স্বার্থ চরিতার্থ করা। অর্থাৎ একদিকে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক দুর্নীতিবাজ সিবিএ সিন্ডিকেট কে অন্যায় সুবিধা প্রদান করবে আর বিনিময়ে ব্যবস্থাপনা পরচিালককে তার পদে বহাল রাখতে কথিত সিবিএ নেতাদের সমর্থন লাভ করবে। এভাবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিগত ২৫ বছর বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে প্রতিষ্ঠানটি অনিয়ম দুর্নীতি ও নৈরাজ্যের স্বর্গ রাজ্যে পরিণত হয়।

জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রেখে যাওয়া ১৬ বছরের অন্যায়, অনিয়ম ও অপরাজত্বের এ সিন্ডিকেট চরম প্রতিরোধের মুখে পড়ে। ফ্যাসিস্ট সরকারের নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের চুক্তি বাতিল করা হলে, নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলা করতে প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথমবাররে মতো জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রেষণে একজন যুগ্মসচিবকে পরিচালক পদে পদায়ন করা হয়।

তৎপরর্বতীতে প্রশাসনিক মন্ত্রণালয় হতে তাকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়। ইতিহাসে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর পদে জনপ্রশাসনের নিয়মিত এই কর্মকর্তা সকল প্রকার নৈরাজ্য ও অনিয়ম দূর করে শৃঙ্খলা ও আনুগত্য প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত সুদৃঢ় ও অনমনীয় পদক্ষেপ গ্রহণ করে। প্রতিষ্ঠানটির সকল কাজে অনয়িম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করায় সিবিএ নামধারী স্বার্থনেষী দুষ্টচক্রের সকল অন্যায় উর্পাজনের পথ রুদ্ধ হয়।

অগ্রাধিকার চিহ্নিতপূর্বক প্রতিষ্ঠানটির সামগ্রিক উন্নয়নে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়। অর্ন্তবর্তী সরকারের এই স্বল্প সময়ের মধ্যে এর প্রধান কার্যালয়ের ভবন ক্রয়-কার্য সম্পাদন; ১৬৬৫ জন জনবল নিয়োগ; ১০৫২ জন কর্মকর্তা -কর্মচারীকে পদোন্নতি; আয়কর প্রদান সংক্রান্ত জটিলতা নিরসন; আগারগাঁও প্রশাসনিক এলাকায় প্রধান কার্যালয় স্থানান্তরের জন্য সরকারি জমি বরাদ্দ প্রাপ্তি এবং সর্বোপরি প্রতিষ্ঠানটিতে কর্মরত হাজারো কর্ম কর্তাকর্তা-কর্মচারীর জন্য সর্বত্র সুস্থ কর্মপরিবেশ তৈরি করা হয়।

কিন্তু স্বার্থান্বেষী সক্রিয় এই সিন্ডিকেটের সকল অন্যায় উর্পাজনের একমাত্র প্রতিবন্ধকতা হিসেবে প্রেষণে নিযুক্ত যুগ্মসচিব’কে সরিয়ে দেবার জন্য তারা মরিয়া হয়ে ওঠে। পেশাদার এই কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলকভাবে সরকারি বিভিন্ন দপ্তরে বেনামি, অসত্য, বানোয়াট অভিযোগ দায়ের, ফেক ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার; টাকার বিনিময়ে কতিপয় দুর্নীতিপরায়ন সাংবাদিক দিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিমুলক সংবাদ পরবিশেনসহ নানারূপ নোংরা ও অরুচিকর অপচেষ্টা অব্যাহত রাখে।

মন্ত্রণালয়ে নতুন কোন সচিব, উপদেষ্টা কিংবা মন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেই এই সিন্ডিকেট তাদেরকে বিভ্রান্ত করতে একইভাবে পুরনো অভিযোগ নতুন করে দায়ের করে। তথাপি তাদের অন্যায় হুমকি ও ষড়যন্ত্রের নিকট নিকট মাথা নত না করে সিন্ডিকেটে জড়িত ক্যক্তিদের নামপিরিচয় উল্লেখ করে তাদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থা’কে নানা সময় লিখিতভাবে অবহিত করা হয় এবং তাদের অর্ন্তঘাতমূলক কর্মকান্ড মোকাবেলা করতে স্থানীয় থানায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষপে গ্রহণ করা হয়।

১২ই জানুয়ারী ২০২৬ জাতীয় নির্বা চনের পর নতুন রাজতৈনিত সরকার দায়িত্নব গ্র্বিারহণ করলে পিডিবিএফ পরিবারের হাজারো কর্মকর্তা-কর্মচারীর মাঝে আশার সঞ্চার হয় যে, এবার হয়তো সুদিন ফিরবে। কিন্তু বড়েই পরিতাপের বিষয় বিগত ফ্যাসিস্ট সরকারের সময় জুড়ে চিহ্নিত একই ব্যক্তিবর্গ এখন খোলস পাল্টে নতুন মোড়কে তাদের অন্যায় দুর্নীতির সামাজ্য পুন:প্রতিষ্ঠার নীল নকশা আঁকতে শুরু করে। অর্ন্তবর্তীকালীন সরকারের বিদায় ও জাতীয় নির্বাচন চলাকালীন একটা ট্রানজিশন সময়কালকে পুঁজি করে ষড়যন্ত্রের কুটকৌশলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিযুক্ত যুগ্নসচিবকে ১৫ই ফেব্রুয়ারী ২০২৬ তারিখ অন্যত্র সরিয়ে দিতে সক্ষম হয় এবং এরই মধ্য দিয়ে পিডিবিএফ ইতিহাসের সফলতম অধ্যায়ের সমাপ্তি ঘটে। শয়তানী সিন্ডিকেটের বিজয় অর্জিত হয়।

সঙ্গবদ্ধ অপশক্তির কাছে ন্যায়ের লড়াই পরাজিত হয়। এখানেই শেষ নয়, সিন্ডিকেটের দুর্নীতির সাম্রাজ্যকে আরো বাধাহীন করতে তাদের অপর প্রতিবন্ধকতা জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রেষণে নিযুক্ত অপর পরচিালককেও বিগত ৮ এপ্রিল ২০২৬ অন্যত্র বদলি করতে সক্ষম হয়। অর্থাৎ পিবিডিএফ কর্মচারী চাকরি প্রবিধানমালার বিধান অনুযায়ী প্রেষণে পদায়নকৃত দুইজন পরচিালককেই এই সিন্ডিকেট সরিয়ে দিতে সক্ষম সক্ষম হয়।

একই সাথে এই সিন্ডিকেটের চক্রান্তেই প্রতিষ্ঠানের আইন ও প্রবিধানমালা লঙ্ঘন করে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এক কর্মকর্তাকে পিডিবিএফ-এর ব্যবস্থাপনা পরচিালকের দায়িত্ব অর্পণ করা হয়। প্রতিষ্ঠানটির জন্য প্রণীত আইন ও প্রবিধানমালায় প্রশাসনিক মন্ত্রণালয় থেকে কাউকে সরাসরি অতিরিক্ত দায়িত্ব প্রদানের সুযোগ নেই। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরচিালকের অনুপস্থিতিতে শুধুমাত্র প্রেষণে/ সরাসরি নিযুক্ত পরিচালকগণের মধ্য থেকে জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরচিালকের দায়িত্ব প্রদানের সুযোগ রয়েছে।

প্রতিষ্ঠানটিতে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে ধারাবাহিকভাবে প্রেষণে পরিচালকের দুইটি পদে যুগ্মসচিব পদায়ন এবং পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯ সংস্কার/সংশোধনর্পূবক প্রধান নির্বাহী পদে সরকাররে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করা না হলে প্রতিষ্ঠানটির ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ও সরকারের কর্মসুচী সুচারুরূপে বাস্তবায়ন দুরূহ হয়ে পড়বে।

পল্লী বাংলার দারিদ্র বিমোচনে অন্যতম অগ্রসেনানী পিডিবিএফ নামক প্রতিষ্ঠানটিতে সুশাসন, সুস্থ কর্ম পরিবেশ, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও সক্ষমতা তৈরীর ধারাবাহিকভাবে টেকসই করতে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রেষণে পরিচালকের পদায়ন অব্যাহত রাখা যেমন জরুরী তেমনি ভাবে প্রতিষ্ঠানটির মূল সংকট পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯-এর যুগোপযোগী সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠাটির ব্যবস্থাপনা কাঠামোর কাংখিত পরিবর্তন আনা তেমনি অপরিহার্য। সূত্র- বৈশাখী টিভি অনলাইন

 

মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল

মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল হোসেন।

মনজিল হোসেন মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ মোল্লাপাড়া এলাকার আলম মাদবরের সন্তান। মনজিল ও তার পরিবার বিগত সময়ে বিএনপির রাজনীতি করে নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া দীর্ঘদিন বাড়ি ছেড়ে পালিয়ে ছিলন।

দীর্ঘ বছর পর নিজ বাড়িতে ঈদ উদযাপনে শান্তি অনুভব করছেন। সকলের সাথে ঈদ ভাগাভাগি করতে চান তিনি।

এদিকে, আগামী মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭নং ওযার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন।

মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ

মুন্সীগঞ্জে এক পরিচয়ে বহু মানুষ এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করলো নতুন সামাজিক সংগঠন “সহসত্তা”।

শুক্রবার বিকেল ৩টার দিকে শহরের সুপারমার্কেট এলাকার নিউমার্কেট ভবনের ৫ম তলায় এ নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এতে আদনান হোসেনকে সভাপতি ও মো. আবিদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাজী রিয়াদ, মো. আশরাফুজ্জামান অভি ও নাহিদ হাসান। যুগ্ম-সম্পাদক টুটুল মজুমদার, সাংগঠনিক সম্পাদক ওমর সান লিমন, দপ্তর সম্পাদক মো. নিঝুম খন্দকার, প্রচার সম্পাদক তায়াশুক আবদীন আলফি, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান মঈন, সম্পাদকীয় পদ মো. ইউসুফ আপন আইটি, সৃজন শাহরিয়ার অর্ণব সমাজসেবা, মাহমুদ হাসান তালুকদার কর্মসংস্থান, মো. আরাফাত আহমেদ ক্রীড়া, ঋত্বিক দাস সাহিত্য ও সাংস্কৃতিক, ফাহাদ বিন বাশার দুর্যোগ ও ব্যবস্থাপনা এবং হাসিব হাসান আন্তর্জাতিক বিষয়ক। কার্যকরী সদস্য: ইন্দ্রজিৎ সাহা বাপ্পি, মিনহাজুল ইসলাম, মাহমুদুল হাসান সিফাত ও সিয়াম আহমেদ প্রমুখ।

এদিকে সংগঠনের পক্ষ থেকে প্রথম কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

2