মুন্সীগঞ্জে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মানববন্ধন
মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মকবুল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছে হাটলক্ষীগঞ্জ এলাকাবাসী। রোববার দুপুর ১২ টার মুন্সীগঞ্জ প্রেসক্লারের সামনে এ মানববন্ধন করে এলাকাবাসী। ঘন্টাব্যাপী মানববন্ধনে ২ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, পৌর শহরের আতংক, অস্ত্রধারী, ভূমি দস্যু, দখলদার, জুলুম কারী কাউন্সিলর মকবুল গংদের জিম্মি হতে বাচঁতে ও অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।
এ সময় বক্তব্য রাখেন হাটলক্ষীগঞ্জ এলাকার স্হানীয় বাসিন্দা আছমা বেগম, মো. আলী আকবর, সাদেকুর রহমান, মো. রিফাত।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক ইসলাম, সাবেক ৩ নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, আওয়ামী লীগ নেতা শাহ্- আলম, স্থানীয় ব্যবসায়ী মো. মনা।
