হাটলক্ষীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জে আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপিত হয়েছে।
রোববার রাত পৌনে ৮টার দিকে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে লঞ্চঘাট এলাকার আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে এ আলোচনা ও কেক কাটা হয়।
এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দীল মোহাম্মদ কোম্পানী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বর মাদবর, আওয়ামীলীগ নেতা শাহ আলম, সহ সভাপতি মো. মাসুম হোসেন মনা, যুবলীগ নেতা মো. সোহেল, আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন, নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক ইসলাম, জেলা নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. বাদশা, জেলা ছাত্রলীগের সাবেক সমাজ বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন, যুবলীগ নেতা আল ইসলাম, যুবলীগ নেতা মো. বাবু প্রমুখ।
