হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করার মুন্সীগঞ্জে প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মুন্সীগঞ্জের শহরে ভারতের ধর্মগুরু ও বিজেপির নেতা হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও বাজে মন্তব্য করার প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা ইমাম আক্কিদাহ সংরক্ষণ কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে মুন্সীগঞ্জের শহরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরেরর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে সুপার মার্কেট এলাকার গোলচত্তর মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে এসে বক্তারা ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজিপি বিধায়ক নিতিশ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও ভারতের পন্য বর্জনের দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিল খতমে নবওয়ত আন্দোলন বাংলাদেশের আমির মুফতি নূর হোসাইন নূরানীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা খেলাফত আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, জেলা ইমাম আক্বিদাহ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ও জেলা হেফাজত ইসলামের সদস্য মুফতি নেছার উদ্দিন আহমেদ, জেলা ঈমান আক্বিদাহ সংরক্ষণ কমিটির অর্থ বিষয়ক সম্পাদক নজিব মাহমুদ, জেলা হেফাজতে ইসলামের সদস্য মাওলানা অলিউল্লাহ প্রমুখ।
