সাবেক ভাইস চেয়ারম্যান আমির হোসেন গাজীর ইন্তেকাল
মুন্সীগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আধারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির হোসেন গাজী ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭১) বছর।
আজ বুধবার দুপুর ১:৩০ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তিনি তিন মেয়ে, এক ছেলে, নাতি নাতনীসহ অসংখ্য অনুগ্রাহী রেখেগেছেন।
আগামীকাল বৃহস্পতিবার নিজ গ্রাম জাজিরা কুঞ্জ নগরে বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে সকলকে মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণ করে রুহের মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করা হয়েছে।
