মেঘনায় নিখোঁজ শরীফের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৩২ ঘন্টা পর মুন্সীগঞ্জের সীমান্তবর্তী এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মো. শরিফ (৩২) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শরীফ মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত সোমবার ভোর ৪ টায় মুন্সীগঞ্জ শহরের পৌরসভার মোল্লারচর এলাকার অদুরে চর হোগলা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে বালুর বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিন চালিত মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা ৬ জেলের মধ্যে ৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয়ে পড়ে মো. শরিফ (৩২)। এ ঘটনার পর উদ্ধার কাজ পরিচালনা করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ডুবুরী দল। সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে
তল্লাশী চালানোর সময় চরকিশোরগঞ্জ এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় শরীফের মরদেহ।
মরদহাটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শফিকুল ইসলাম।
