খুঁজুন
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ, ১৪৩৩
আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
শিরোনাম:
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে ভাসমান অবস্থায় ১ ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে লুট হওয়ার পর ফেরত ২১৯ আগ্নেয়াস্ত্র ও ৭৮২৫ রাউন্ড গোলাবারুদ হস্তান্তর টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ৩ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন  পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মামলা জট বাংলাদেশে, বর্তমানে পেন্ডিং ৪৩ লাখ মামলা ১৬ বছরের পা রাখলো ‘কালের ছবি’ টঙ্গিবাড়ীতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে শিক্ষার্থীরা আবারও সক্রিয় মেঘনা-গোমতী নদীর আতঙ্ক জলদস্যু জিতু ও তার বাহিনী মুন্সীগঞ্জে রোড মার্চ, পথসভা ও গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উজ্জীবিত জেলা বিএনপি চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দুই মাসের মধ্যে মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের কাজ উদ্বোধন করা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা Descubre las joyas ocultas de los sitios gemelos de Golden Lady Casino মুন্সীগঞ্জে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান  দিবস উদযাপনে প্রতীকী ম্যারাথন Pinnacle Eastpak der unvergleichliche Stil für echte Abenteurer আপোষহীন নক্ষত্রের অন্তিম বিদায় ৪ ডিসেম্বর চুড়ান্ত যুদ্ধ, মুন্সীগঞ্জ মুক্ত ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জে ক্রয়কৃত সম্পত্তিতে ঘর তুলতে বাঁধা প্রতিবেশী মোল্লাকান্দি বিএনপির বিরোধে তুহিনের পর নিহত হল আরিফ বিসিআর সম্মাননা পেলেন মুন্সীগঞ্জের ডালিম রহমান বিএনপির দুই গ্রুপের বিরোধে  মুন্সীগঞ্জে গুলিতে তুহিন নিহত মুন্সীগঞ্জে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ২০ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ  মুন্সীগঞ্জে শ্রমিক লীগ কর্মী হত্যার আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জে তিন কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য  সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের জন্মদিন উদযাপন মুন্সীগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের ৩৮৪টি পদই শূন্য

মুন্সীগঞ্জ ল্যাবএইড লিমিটেডের ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ ল্যাবএইড লিমিটেডের ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জে রক্তের পরীক্ষায় ভুল মেডিকেল রিপোর্ট দেয়ার অভিযোগ উঠেছে ল্যাবএইড লিমিটেডে ডায়াগনস্টিকসের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী নারী জেলা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত মঙ্গলবার জাকিয়া সুলতানা দোলা (২৪) নামের ওই নারী সিভিল সার্জনের সাথে দেখা করে অভিযোগটি দিয়েছেন বলে জানিয়েছেন।

অভিযোগে তিনি লিখেছেন, ‘শারীরিক অসুস্থতাজনিত কারণে গত ২৩ ফেব্রুয়ারি ল্যাবএইড ডায়াগনস্টিকসের মুন্সীগঞ্জ শাখায় মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. মমতাজুল হক অমির শরনাপন্ন হই। তিনি আমাকে প্রথমেই CBC টেস্ট (রোগীর যেকোনো ধরণের ব্যাধি সনাক্তে রক্ত পরীক্ষা) করে নিয়ে আসতে বলেন। আমি তৎক্ষণাৎ ল্যাবএইডের কাউন্টার থেকে রিসিট কেটে টেস্ট করতে দেই। দুই ঘন্টা পর আমার রিপোর্ট প্রস্তুত হলে সেটি নিয়ে পুনরায় নিয়ে ডাক্তারকে দেখাই।

রিপোর্ট দেখে তিনি আমাকে জানান, আমার রক্তের মোট WBC এর পরিমাণ ১৪ হাজার এবং আমার রক্তে বড় ভাইরাস হয়েছে। এই ভাইরাসের কারণে আমার শরীরে ক্যান্সারের সংক্রমণ হতে পারে।

তার কথা শুনে আমি ভয় ও আতঙ্কগ্রস্থ হয়ে পড়ি। এরপর আমি ল্যাবএইডে করানো ওই রিপোর্টটি আমার পরিচয় গোপন রেখে অন্য কয়েকজন পরিচিত ডাক্তারকে দেখাই। তারা আমাকে বলেন যে, এই রিপোর্টটি যার তাকে দ্রুত দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে হবে। তার জীবন শঙ্কায় রয়েছে। এরমধ্যে একজন আমাকে পরামর্শ দেন, অন্য কোন ডায়াগনস্টিকস সেন্টারে পুনরায় একটি টেস্ট করিয়ে নিতে।

পরদিন ২৪ ফেব্রুয়ারি সকালে আমি শহরের রেনেসা ডায়াগনস্টিক কেয়ারে পুনরায় একটি CBC টেস্ট করাই। পরে সেটি আবার ল্যাবএইডের ডা. মমতাজুল হককে দেখালে তিনি সেটি দেখে বলেন, আমার টেস্টের রিপোর্ট ভালো ও স্বাভাবিক।

আমি এরপর দ্বিধান্বিত হয়ে পরি এবং একই তারিখে নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনোষ্টিক সেন্টারে গিয়ে আবারও আমার CBC টেস্ট করি। সেই রিপোর্টও ল্যাবএইডের ডা. মমতাজুল হককে দেখালে আমার রিপোর্ট ভালো ও স্বাভাবিক বলে তিনি মন্তব্য করেন।

তার মানে ল্যাবএইডের যে রিপোর্ট দেখে চিকিৎসক আমাকে বললেন ‘আমার রক্তে বড় ভাইরাস হয়েছে’ সেই রিপোর্টটি ভুল। এই ভুয়া রিপোর্টের কারণে আমি দুশ্চিন্তাগ্রস্থ হয়ে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ্য হয়ে পড়েছি। কোন যাচাই বাছাই ছাড়াই যদি ল্যাবএইডের ভুয়া রিপোর্টের কারণে ঔষধ খেতাম তাহলে আমার শরীরে অন্য যেকোন সমস্যা হতে পারতো।

তিনি বলেন, ‘আমাকে ভুয়া মেডিকেল টেস্টের রিপোর্ট দিয়ে হয়রানি করার বিষয়ে ল্যাবএইড ডায়াগনস্টিকসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অভিযোগের বিষয়ে ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিকস) মুন্সীগঞ্জের ম্যানেজার পলাশ চন্দ্র বলেন, রিপোর্ট ভুল আসাটা নিঃসন্দেহে দুঃখজনক। আমার প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তা বা কর্মচারী এই রিপোর্ট প্রদানের সাথে জড়িত তাদের কাছে এ বিষয়ে ব্যাখা চাওয়া হবে। ভুক্তভোগীর যে কোন ধরনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা সেটি করবো।’

মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল

মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল হোসেন।

মনজিল হোসেন মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ মোল্লাপাড়া এলাকার আলম মাদবরের সন্তান। মনজিল ও তার পরিবার বিগত সময়ে বিএনপির রাজনীতি করে নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া দীর্ঘদিন বাড়ি ছেড়ে পালিয়ে ছিলন।

দীর্ঘ বছর পর নিজ বাড়িতে ঈদ উদযাপনে শান্তি অনুভব করছেন। সকলের সাথে ঈদ ভাগাভাগি করতে চান তিনি।

এদিকে, আগামী মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭নং ওযার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন।

মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ

মুন্সীগঞ্জে এক পরিচয়ে বহু মানুষ এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করলো নতুন সামাজিক সংগঠন “সহসত্তা”।

শুক্রবার বিকেল ৩টার দিকে শহরের সুপারমার্কেট এলাকার নিউমার্কেট ভবনের ৫ম তলায় এ নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এতে আদনান হোসেনকে সভাপতি ও মো. আবিদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাজী রিয়াদ, মো. আশরাফুজ্জামান অভি ও নাহিদ হাসান। যুগ্ম-সম্পাদক টুটুল মজুমদার, সাংগঠনিক সম্পাদক ওমর সান লিমন, দপ্তর সম্পাদক মো. নিঝুম খন্দকার, প্রচার সম্পাদক তায়াশুক আবদীন আলফি, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান মঈন, সম্পাদকীয় পদ মো. ইউসুফ আপন আইটি, সৃজন শাহরিয়ার অর্ণব সমাজসেবা, মাহমুদ হাসান তালুকদার কর্মসংস্থান, মো. আরাফাত আহমেদ ক্রীড়া, ঋত্বিক দাস সাহিত্য ও সাংস্কৃতিক, ফাহাদ বিন বাশার দুর্যোগ ও ব্যবস্থাপনা এবং হাসিব হাসান আন্তর্জাতিক বিষয়ক। কার্যকরী সদস্য: ইন্দ্রজিৎ সাহা বাপ্পি, মিনহাজুল ইসলাম, মাহমুদুল হাসান সিফাত ও সিয়াম আহমেদ প্রমুখ।

এদিকে সংগঠনের পক্ষ থেকে প্রথম কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেরুন নেসা উত্তরাকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দেশীয় অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখির ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ

য়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মেহেরুন নেসা উত্তরা বলেন, জনগণের অনুরোধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছি আমি,জনগণ পরিবর্তন চায়। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছি তবে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখি ও তার ভাইয়েরা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। শুক্রবার দুপুরে আমি ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় ও চরপাথালিয়া গ্রামে প্রচারণা চালাতে গেলে আঁখির ছোট ভাই দুর্জয় সরকার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে আমাকে হুমকি দেয়।বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই। পরবর্তীতে শুক্রবার রাতে গজারিয়া থানায় এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ দায়ের করি।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

2