মুন্সীগঞ্জে সাংবাদিক সফিউদ্দিন আহমেদের স্মরণ সভা ও দোয়া
ভাষা সৈনিক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা চারণ সাংবাদিক সফিউদ্দিন আহমেদের ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক সফিউদ্দিন আহমেদ। মিলনায়তনে এ স্মরণ সভা ও মিলাদ মাহফিল হয়। এদিকে স্মরণ সভা শুরুর আগে তার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল স্মরণ সভার সভাপতিত্ব করেন। সাধারন সম্পাদক এড. সুজন হায়দার জনির সঞ্চলনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক সিনিয়র সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি মীর নাসির উদ্দীন উজ্জ্বল, শহীদ-ই- হাসান তুহিন, কাজী সাব্বির আহমেদ দীপু, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান টিপু, সাবেক সাধারন সম্পাদক মামুনুর রশীদ খোকা, সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন, সিনিয়র সাংবাদিক কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাহাবুবুর রহমান, সহসভাপতি গুলজার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. রতন, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল, কোষাধ্যক্ষ সাইফুর রহমান টিটু, দপ্তর সম্পাদক মাসুদ রানা, এনটিভির স্টাফ রিপোর্টার মঈন উদ্দিন সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাদিম হোসাইন, প্রচার সম্পাদক আরাফাত বাবু, সাংবাদিক ফয়সাল হোসেন, আরাফাত রায়হান সাকিব, ফয়েজ আহমেদ, মমিন বিশ্বাস প্রমুখ।
