মুন্সীগঞ্জে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
মুন্সীগঞ্জ শহরে সোমবার দুপুরে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দুপুর আড়াইটার দিকে কেক কাটা, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে কেক কাটেন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লব।
দৈনিক দেশ রূপান্তরের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মামুনুর রশীদ খোকার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আফসার উদ্দিন ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক রজত রেখার সম্পাদক অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছিরউদ্দিন জুয়েল, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সহ-সভাপতি রশিদ আহমেদ মামুন ও গোলজার হোসেন, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান টিপু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি সুজন হায়দার জনি, সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ বেপারী, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাংবাদিক শেখ মো. রতন, মঈনউদ্দিন সুমন, জুয়েল রানা, মাসদু রানা, মো. নাজির হোসেন, সুমিত সরকার সুমন, হেলাল উদ্দিন, রুবেল মাদবর প্রমুখ।#
