মুন্সীগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জ সদর উপজেলা ও টঙ্গিবাড়ী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেন্সিডিল, ৮০ পুরিয়া হেরোইন, ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৫’শ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় কাদির শেখ, তারা মিয়া ও বিপুলী আক্তার নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশের কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, সোমবার গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই হামিম মো: তারেক ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম টঙ্গিবাড়ী উপজেলার হাসকিরা এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিলসহ আবদুল কাদির শেখ ও তারা মিয়া নামের দুই জনকে গ্রেপ্তার করে। কাদিরের বাড়ী হাসকিরা গ্রামে ও তারা মিয়ার বাড়ী সদর উপজেলার পানহাটা গ্রামে।
অপরদিকে ডিবি পুলিশের এসআই দিপঙ্কর কুন্ডু এর নেতৃত্বে অপর একটি দল সদর থানাধীন নৈদিঘীর পাথর গ্রামে অভিযান চালিয়ে ৮০ পুড়িয়া হেরোইন ও ৩০ পিছ ইয়াবা ও মাদক বিক্রির ১৫০০ টাকাসহ বিপুলী আক্তার (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা
