মুন্সীগঞ্জে এবার ৫ টাকায় ঈদ বাজার
মুন্সীগঞ্জ শহরে এবার ৫ টাকায় রকমারি ঈদ বাজার পেলেন দুই শতাধিক পরিবার। রোববার বেলা ১১টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ ঈদ বাজারের আয়োজন করে মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র নামে একটি সংগঠন।
স্টলে স্টলে সাঁজানো হয় ঈদ বাজারের বিভিন্ন সামগ্রী। ৫ টাকার বিনিময়ে চিনি, পোলার চাল, নুডুলস, গুরা দুধ, লাচ্ছা সেমাই, কুলসন সেমাই কিনে নেন নারী-পুরুষরা। ২০০ পরিবার এ ঈদ বাজার কিনে নেন।
আয়োজক সংগঠনের সাধারন সম্পাদক সাগর আহম্মেদ তুর্য বলেন, আমাদের সংগঠন ২য় বার ৫ টাকায় ঈদ বাজারের আয়োজন করে। সমাজের নিন্ম আয়ের মানুষের মাঝে কিছু তুলে দিতে পেরেছি। ভবিষ্যতে আরও বড় রকমের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এর আগে রোজায় ২০০ পরিবারের মাঝে ইফতার বাজারের আয়োজন করি। আমরা প্রতি বছর মানুষের বাড়ি বাড়ি গিয়ে সামগ্রী পৌছে দিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারন সম্পাদক আকাশ মাহমুদ সহ একাধিক স্বেচ্ছাসেবী।
