যুব সমাজের আইডল কাজী বিপ্লব বললেন
তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা, জাতির জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা
“যখন কেউ সংস্কারের কথা চিন্তাও করেনি, তখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতির ভবিষ্যতের কথা ভেবে রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করেছে।” বর্তমান রাজনৈতিক পেক্ষাপট নিয়ে আলোচনাকালে উপরোক্ত তথ্য তুলে ধরেন ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় ছাত্র নেতা, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও বর্তমানে মুন্সীগঞ্জ শহর বিএনপির যুগ্ন আহবায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব।
এক প্রশ্নের জবাবে যুব সমাজের আইডল ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী আবু সুফিয়ান বিপ্লব বলেন, ২০২২ সালের ১০ ডিসেম্বর, ঢাকায় ঐতিহাসিক মহাসমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” ঘোষণা করেন—তা ছিল একটি সাহসী ও ভবিষ্যতদর্শী উদ্যোগ।
কাজী আবু সুফিয়ান বিপ্লব বলেন, সেই সময় দেশে
স্বৈরাচার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ দমন-পীড়ন, গণগ্রেপ্তার, গুম, অর্থনৈতিক দুর্নীতি ও রাজনৈতিক অনিশ্চয়তা চলছিল। শত প্রতিকূলতার মাঝেও বিএনপি গঠনমূলক সংস্কার–এর একটি সুস্পষ্ট, বাস্তবভিত্তিক ও আধুনিক রূপরেখা জাতির সামনে তুলে ধরে।
মুন্সীগঞ্জ শহর বিএনপির যুগ্ন আহবায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব আরও বলেন, আজ যারা “সংস্কার” নিয়ে কথা বলছেন, লক্ষ্য করে দেখেছি, তাদের বহু প্রস্তাবই বিএনপির ৩১ দফায় পূর্বেই উল্লিখিত হয়েছে।
যুব সমাজের আইডল সাবেক ছাত্র নেতা কাজী আবু সুফিয়ান বিপ্লব বলেন, আমরা গর্বিত যে, রাষ্ট্রের সংস্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকেই শুরু করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছেন, বেগম খালেদা জিয়া সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছেন, এবং তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠন অথবা রাষ্ট্র মেরামতের জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা জাতিকে উপহার দিয়েছেন।
