বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
টঙ্গীবাড়িতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করন ও আলোচনা সভা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কামারখাড়া ইউনিয়নে উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে এ আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের নেতা হাজী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলী আজগর রিপন মল্লিক প্রমুখ। এছাড়া টঙ্গীবাড়ি উপজেলার সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।
