গজারিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গেল রবিবার রাতভর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে এবং রাজধানী ঢাকা কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামাল হোসেন মিয়াজী শিপন (৫৫) এবং মাদক ব্যবসায়ী গুয়াগাছিয়া ইউনিয়নের চর শিমুলিয়া গ্রামের চাঁন মিয়া ছেলে সুমন বেপারী (২২) ও গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের জলিল দেওয়ানের ছেলে আবুল হোসেন (৫১)।
ওসি মাহবুবুর রহমান জানান, মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কামাল হোসেন মিয়াজী শিপন কে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে ২৫ পিস ইয়াবা সহ সুমন বেপারীকে এবং পাঁচশত গাঁজাসহ আবুল হোসেন কে গ্রেফতার করা হয়। আজ সোমবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
