মুন্সীগঞ্জে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহন কর্মকর্তাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল রোববার শহরের আমিরুল হক পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা শুরু হয়। নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে দুইদিন ব্যাপী।
প্রশিক্ষণের প্রথম দিনে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের ইভিএমের উপর প্রশিক্ষণ কার্যক্রম চলে। প্রশিক্ষণের দ্বিতীয় দিনে পোলিং অফিসাররা প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষনে মোট ৫৪৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। এবার মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট হবে। আগামী ৯ই মার্চ অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এতে দুজন প্রার্থী এ নির্বাচনে অংশ নিয়েছেন।
