গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন
মনসুর আহমেদ খাঁন জিন্নাহকে ইমামপুর ইউনিয়ন থেকে একক প্রার্থী ঘোষণা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে বিভেদ ভুলে গিয়ে ইউনিয়ন বাসীদের ঐক্যবদ্ধ করতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ইমামপুর ইউনিয়নে সুধী সমাবেশ হয়েছে।
গতকাল সোমবার বিকাল ৪টার দিকে ইমামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইমামপুর ইউনিয়নবাসীর আয়োজনে সুধী সমাবেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনসুর আহমেদ খাঁন জিন্নাহ কে একক প্রার্থী সমর্থন জানান তারা।
সুধী সমাবেশে ইমামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুজ্জামান খাঁন জিতুর সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য হাফিজুর রহমান খান, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, ইউপি সদস্য মো. আজিজ সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় ইউনিয়নের সাধারণ ভোটাররা গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ কে আসন্ন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী করতে ইমামপুর ইউনিয়নের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে আহবান জানান।
চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নাহ বলেন, আল্লাহ পাক যদি আমাকে দয়া করে চেয়ারম্যান হওয়ার সুযোগ দেন, তাহলে আমার নেতা মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে দিয়ে আপনাদের সমস্যার সমাধান করবো। গজারিয়া উপজেলাকে একটি আধুনিক পরিষদ করবো। এবং আশা করবো ইমামপুর ইউনিয়নে কোন সমস্যা থাকবে না। তাই আগামী ৪মার্চ আমাকে আপনারা সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, আপনাদের সবার সেবা করার সুযোগ করে দিবেন।
