গজারিয়ায় ২১ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড ও জেএমআই সিরিজ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসের শ্রমিকদের ২১ দফা দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার সকাল ৮টায় উপজেলার ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে অবস্থান নিয়ে তাঁরা ২১ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এতে সড়কের দু-পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছে।
কারখানার শ্রমিকেরা জানান, প্রাথমিক অবস্থায় সকল পার্মানেন্ট সিনিয়র শ্রমিকদেরকে বর্তমান বেতন থেকে ৪ হাজার টাকা বৃদ্ধি সহ ২১টি দফা বাস্তবায়নের দাবি জানিয়ে আজ সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুদ্ধ ওই কারখানার কর্মরত কতিপয় নারী শ্রমিকরা বলেন, মানুষ অসুস্থ হতেই পারে। আমরা অসুস্থ হলে শতবার ছুটি চাইলেও কোম্পানি আমাদের ছুটি দিতে চায়না। পরিবারের অসুস্থতায় প্রয়োজনে ছুটি না পাওয়ায় পরিবার আত্নীয় স্বজনদের বিপদে আমরা পাশে দাড়াতে পারিনা।
এ ব্যাপারে ওই কারখানার শ্রমিক আরমান বলেন, আমি এ কারখানায় মরনিং সেকসনে কাজ করি। দুদিন আগে আমাদের এক শ্রমিক ছুটি না পেয়ে এ কারখানায় চিকিৎসার অভাবে মারা গেছে। কারখানার মধ্যে ভালো কোন চিকিৎসার ব্যাবস্থা নেই অক্রিজেন নেই। তাছাড়া আমাকে ৯ হাজার টাকা বেতন দেওয়া হয়। দ্রব্যমূল্যের এই উদ্ধগতির বাজারে এই সামান্য টাকা দিয়ে আমার সংসার চলেনা।
এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান রাস্তা অবরোধের পর ঘটনাস্থলে ছুটে যান। বিক্ষোভকারী শ্রমিকদের দাবী দাওয়ার বিষয়ে মালিক পক্ষের সাথে কথা বলে বিষয়টি মিমাংশার বারবার আশ্বাস দিলেও শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান। তিনি বলেন, বিক্ষোবের খবর পাওয়ার পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি।
