গজারিয়ায় ট্রলার ডুবে একজনের মৃত্যু
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোক্তার দেওয়ান (৫০) নামে ট্রলারের এক চালক নিহত হয়েছে। আহত হয়েছেন ট্রলারের থাকা এক যাত্রী জাহিদ হাওলাদার (৩৫)।
বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে মেঘনা নদীতে সোনারগাঁও মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোক্তার দেওয়ান উপজেলার গজারিয়া ইউনিয়নের সোনাইরকান্দি গ্রামের মৃত কেরামত আলী দেওয়ানের ছেল। আহত জাহিদ হাওলাদার একই ইউনিয়নের গোসাইরচর গ্রামের মিলন হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার নারায়নগঞ্জ এর পদ্মা ডিপু হইতে তেল ক্রয় করে ট্রলার যোগে গজারিয়ায় ফিরছিলেন তারা। পথে মধ্যে তেলবাহী ট্রলারটি প্রাকৃতিক দুর্যোগ কবলে পড়ে। এসময় বরিশাল হতে সদরঘাটগামী একটি যাত্রীবাহী লঞ্চের সাথে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায়। পরে নদী থাকা জেলেরা ট্রলারের চালক মোক্তার দেওয়ানের লাশ ও গুরুতর আহত অবস্থায় জাহিদ হাওলাদার কে উদ্ধার করে। জাহিদ হাওলাদার বর্তমানে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রাজিব খাঁন।
