শ্রীনগরে ট্রেনের নীচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের নীচে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম রোকেয়া বেগম (৬০)। রোববার সকাল ৯ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহত রোকেয়া একই উপজেলার পূর্ব কামারখোলা গ্রামের প্রয়াত ইয়াকুব সিকদারের স্ত্রী।
মাওয়া রেলওয়ের স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে সুন্দরবন এক্সপ্রেসে নামে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে খুলনা যাচ্ছিলো। ট্রেনটি জেলার শ্রীনগর উপজেলার কামারখোলা অতিক্রম করছিলো।
এসময় কামারখোলা দারুস সুন্নাহ জিনিয়া সালেহিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের পূর্বপাশে বৃদ্ধা রোকেয়া অসাবধানতা বশত: ট্রেন লাইন পারাপার হতে গেলে নীচে কাটা পড়ে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
