খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম:
দুই বছর পেরিয়েছে অধরা অস্ত্রধারীরা, উদ্ধার হয়নি  অস্ত্র মুন্সীগঞ্জে ৪ কেজি গাজাসহ গ্রেফতার এক সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেমের ইন্তেকাল মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজারে বালু ভরাটের দায়ে লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে মুন্সীগঞ্জে সেমিনার মুন্সীগঞ্জে সাংবাদিক বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ডেপুটি অ্যাটর্নি-জেনারেল হলেন মুন্সীগঞ্জের সম্রাট মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের তালিকা পরিবর্তন মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মুন্সীগঞ্জে আদালতের রায় উপেক্ষা করে স্থাপনা ভাংচুরের অভিযোগ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ হলেন রোমান আকন্দ মুন্সীগঞ্জে দুই পক্ষের হামলা-সংঘর্ষ, আহত ১২ মুন্সীগঞ্জে আরিফ হত্যার রহস্য উন্মোচন করল পিবিআই নৌযান চলাচল স্বাভাবিক করতে জাহাজ শ্রমিক ফেডারেশনের নির্দেশনা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি  মুন্সীগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী  বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল মুন্সীগঞ্জে পরিচ্ছন্নকর্মীদের বহুতল ভবন হস্তান্তর জুনে আবারও সিন্ডিকেটের কবলে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে ভাসমান অবস্থায় ১ ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে লুট হওয়ার পর ফেরত ২১৯ আগ্নেয়াস্ত্র ও ৭৮২৫ রাউন্ড গোলাবারুদ হস্তান্তর টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ৩ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন  পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মামলা জট বাংলাদেশে, বর্তমানে পেন্ডিং ৪৩ লাখ মামলা ১৬ বছরের পা রাখলো ‘কালের ছবি’

মুন্সীগঞ্জে ৪ কেজি গাজাসহ গ্রেফতার এক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে ৪ কেজি গাজাসহ গ্রেফতার এক

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে ৪ কেজি গাজাসহ মো. রিয়াদ হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকাল ৪টার দিকে পঞ্চসার ইউনিয়নের সরকার পাড়া এলাকার হাতেম দেওয়ানের অটোরিকশার গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক কারবারী রিয়াদ ওই এলাকার মো. হাতেম দেওয়ানের ছেলে।

পুলিশের মিডিয়া গ্রুপে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, এসআই সৈয়দ হাসিব আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চসার ইউনিয়নের সরকার পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার হাতেম দেওয়ানের ছেলে রিয়াদ হোসেনকে ৪ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

“অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন’
পুলিশ কন্ট্রোল রুম – ০১৩২০০৯৪২৯৮”

মুন্সীগঞ্জে চব্বিশের ৪ আগষ্ট গুলিতে  ৩ জন নিহত 

দুই বছর পেরিয়েছে অধরা অস্ত্রধারীরা, উদ্ধার হয়নি  অস্ত্র

অপরাধ প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
দুই বছর পেরিয়েছে অধরা অস্ত্রধারীরা, উদ্ধার হয়নি  অস্ত্র

 

চব্বিশের ৪ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয় শত শত ছাত্র জনতা। সবকিছু নিয়ন্ত্রণে থাকা ঢাকার অদূরে ধলেশ্বরী নদীর তীরে জেলা শহরে বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে রাজপথ, ঢেউ উঠে আওয়ামী লীগ সরকার পতনের। ঘড়ির কাটায় সকাল সাড়ে ৯টা তখন, শহরের থানারপুল থেকে কৃষি ব্যাংক মোড় ও থানারপুল থেকে মানিকপুর সড়কে নামে ছাত্র-জনতার ঢল। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে হটাতে তাদের বজ্রকন্ঠে নানা স্লোগান।

এক পর্যায়ে শহরের থানারপুল এলাকার একটি মার্কেটের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে শামিল হন সাধারণ মানুষও।

ঠিক সে সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল কবির ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহেলের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা মানববন্ধনকারী শিক্ষার্থীদের মারধর করে তাড়িয়ে দেয়। আর এ খবর মুহুর্তেই ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে কৃষি ব্যাংক মোড় ও মানিকপুর সড়কে অবস্থান নেওয়া সরকার পতনের আন্দোলনকারীরা। তারা সামনের দিকে এগোতেই তাদের ওপর টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ।

সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের সঙ্গে সেখানে অবৈধ আগ্নেয়াস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলে পড়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। ছাত্র-জনতার ওপর চলে নির্বিচারে গুলিবর্ষণ। হেলমেট পরে অবৈধ অস্ত্র হাতে ছাত্রলীগ যুবলীগের গুলিবর্ষণে প্রকম্পিত হয়ে ওঠে গোটা শহর। ক্ষমতাসীনদের অবৈধ অস্ত্রের দাপটের কাছে ছাত্র-জনতা বুক পেতে নেন।

বেলা সাড়ে ১১টা থেকে গণমাধ্যমকর্মীদের কাছে আসতে থাকে অসংখ্য গুলিবিদ্ধ ও ৩/৪ জন নিহত হওয়ার খবর। এমনকি গুলিবিদ্ধ ও আহতদেরও চিকিৎসা নিতে জেনারেল হাসপাতালে যেতে বাঁধা দেয় যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা।

চব্বিশের ৫ আগষ্ট সরকার পতনের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে দফায় দফায় ছাত্র-জনতা ও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হয় তিনজন।  শহরের উত্তর ইসলামপুর এলাকার দিনমজুর সজল মোল্লা (৩০), রিয়াজুল ফরাজী (৩৮) ও নুর মোহাম্মদ ডিপজল (১৯)ঘাতকের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

অপরদিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্ট্রার অনুযায়ী গুলিবিদ্ধ ৯৫ জন চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক। এ ঘটনায় সদর থানায় পৃথক তিনটি হত্যা মামলাসহ ৫টি মামলায় আসামী করা হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। অথচ চব্বিশের ১৭ ও ১৯ জুলাই এবং ৪ আগস্ট ছাত্র-জনতার সরকার পতনের আন্দোলনে স্থানীয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে ব্যবহার করা অবৈধ আগ্নেয়াস্ত্র গতকাল মঙ্গলবার দুই বছর পেরিয়েছে। অথচ আজও তা উদ্ধার হয়নি সেই অবৈধ আগ্নেয়াস্ত্র । যা মামলার আলামত হিসেবে আদালতে উপস্থাপন করা হবে। এমনকি কয়েকজন গ্রেপ্তার হলেও বেশীরভাগ অস্ত্রধারীই এখনও রয়ে গেছে অধরা।

ছাত্র জনতাসহ প্রত্যক্ষদর্শীর প্রশ্ন-

ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের প্রকাশ্যে ব্যবহার করা সেই অবৈধ অস্ত্র গেল কোথায়। ওই ঘটনার পরদিন চব্বিশের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় সেসব অস্ত্রধারীরা। আবার অস্ত্রধারীদের কেউ কেউ বিদেশে পালিয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অস্ত্রধারীদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে চলে গেছে আর বেশীর ভাগই আত্মগোপনে রয়েছেন দেশের অভ্যন্তরের বিভিন্ন এলাকায়। আওয়ামী  অস্ত্রধারীদের গুলিতে তিনজন নিহত ও অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধের ঘটনার দুই পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ছাত্র-জনতার ওপর ব্যবহার করা অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীরা গ্রেপ্তার হয়নি। তাই নিহত ও আহতদের পরিবার ও স্বজনরা অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবীজানিয়েছেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সাংবাদিকদের জানান, চব্বিশের ৪ আগস্টের ঘটনায় জড়িত অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে জেলা পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে। একই সঙ্গে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, চব্বিশের ৪ ও ৫ আগস্টের ঘটনায় বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এছাড়া যেসব অবৈধ অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধারে নতুন কৌশলে কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

 

 

সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেমের ইন্তেকাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেমের ইন্তেকাল

সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল কাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা ইসলামী ব্যাংক কা‌র্ডিয়াক হস‌পিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তি‌নি স্ত্রী, এক কন্যা সিলভী কাশেম, জামাতা এম এ বা‌তেন, দুই নাতনী আনিসা রাইদা সিমনা, আনিসা ফা‌বিহা সামান্থা, ভাই বোনসহ অসংখ্য আত্মীয়-প‌রিজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধাযায়ী রেখে গেছেন।

প্রফেসর আবুল কাশেম মুন্সীগঞ্জ জেলার সিরাজ‌দীখান উপজেলার বাহেরঘাটা গ্রামে তি‌নি ১৯৪১ সালের ২৬ ফ্রেব্রুয়া‌রি জন্মগ্রহণ করেন। তাঁর শেষ আবাসস্থল ছিলো ঢাকার পল্লবীতে।

মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজারে বালু ভরাটের দায়ে লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজারে বালু ভরাটের দায়ে লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ সদরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি ড্রেজার অচল করে দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ৪০০ মিটার ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দুইটি গ্রামে অভিযান পরিচালনা করে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানা আক্তার। এসময় গুহেরকান্দি এলাকায় একটি ও মুন্সীরহাট বাজারসংলগ্ন এলাকায় আরও একটি অবৈধ ড্রেজার বিকল করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু ভরাটের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে উপস্থিত এলাকাবাসী ও সংশ্লিষ্টদের অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও ভরাট কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানা আক্তার জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

2