খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম:
মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ৫ পদ্মা সেতু উদ্বোধনের পর ৫৪৮ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪৭ অন্তরবর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্স আয় বেড়েছে স্বামীর মৃত্যুতে ১২ ঘন্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি দুই বছর পেরিয়েছে অধরা অস্ত্রধারীরা, উদ্ধার হয়নি  অস্ত্র মুন্সীগঞ্জে ৪ কেজি গাজাসহ গ্রেফতার এক সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেমের ইন্তেকাল মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজারে বালু ভরাটের দায়ে লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে মুন্সীগঞ্জে সেমিনার মুন্সীগঞ্জে সাংবাদিক বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ডেপুটি অ্যাটর্নি-জেনারেল হলেন মুন্সীগঞ্জের সম্রাট মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের তালিকা পরিবর্তন মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মুন্সীগঞ্জে আদালতের রায় উপেক্ষা করে স্থাপনা ভাংচুরের অভিযোগ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ হলেন রোমান আকন্দ মুন্সীগঞ্জে দুই পক্ষের হামলা-সংঘর্ষ, আহত ১২ মুন্সীগঞ্জে আরিফ হত্যার রহস্য উন্মোচন করল পিবিআই নৌযান চলাচল স্বাভাবিক করতে জাহাজ শ্রমিক ফেডারেশনের নির্দেশনা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি  মুন্সীগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী  বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল মুন্সীগঞ্জে পরিচ্ছন্নকর্মীদের বহুতল ভবন হস্তান্তর জুনে আবারও সিন্ডিকেটের কবলে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মনজিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সহসত্তা’র আত্মপ্রকাশ গজারিয়ায় সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে ভাসমান অবস্থায় ১ ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে লুট হওয়ার পর ফেরত ২১৯ আগ্নেয়াস্ত্র ও ৭৮২৫ রাউন্ড গোলাবারুদ হস্তান্তর টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী

দুশ্চিন্তায় আলু চাষী ও হিমাগার মালিকরা

মুন্সীগঞ্জে নদীতে নৌযান চলাচল বন্ধ করে চলছে সেতু নির্মাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২২ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে নদীতে নৌযান চলাচল বন্ধ করে চলছে সেতু নির্মাণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার রজতরেখা নদীতে লোহার খুটিঁ দিয়ে আটকিয়ে সেতু নির্মাণ কাজ চলছে। এতে ওই নদীতে গত ১৫ দিন ধরে নৌ-যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে নৌপথ ব্যবহারকারী ব্যবসায়ী ও স্থানীয়রা। নদী পথ ব্যবহার করে হিমাগারে আলু রাখা নিয়ে দুশ্চিন্তায় জেলা সদর ও টঙ্গীবাড়ি উপজেলার শতশত কৃষক। একই সঙ্গে হিমাগারের মালিকরাও পড়েছেন বিপাকে। কেননা নৌযান চলাচল বন্ধ থাকায় ওই নদী হয়ে চরাঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে হিমাগারে আলু সংরক্ষন বাঁধাগ্রস্থ হওয়ার আশংকা করা হচ্ছে। সেতুটির অবস্থান সদর উপজেলার চরকেওয়ার ও মোল্লাকান্দি ইউনিয়নের সংযোগস্থল চরডুমুরিয়া এলাকায়।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের মার্চ মাসে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে চরডুমুরিয়া বাজার সংলগ্ন রজত রেখা নদীতে ১০৬ মিটার দৈর্ঘ্য ও ২০ মিটার প্রস্থ্যের এ সেতুটির নির্মাণ শুরু হয়। চলতি বছরের আগষ্ট মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সেতুটির নির্মানের দায়িত্বে রয়েছে সাগর বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, চরডুমুরিয়া বাজার সংলগ্ন বেইলি সেতুর পাশেই দুই লেন বিশিষ্ট্য নতুন কংক্রিটের সেতুর নির্মাণ কাজ চলছে। নির্মানাধীন সেতুর দুই পিলারের মধ্যখানে শতশত লোহার খুঁটি বসানো হয়েছে। এতে করে এ নদী দিয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এ সময় স্থানীয়দের সঙ্গে কথা হলে তারা জানান,সেতুটি সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে নৌপথটি সদর ও টঙ্গীবাড়ি উপজেলার কৃষক, ব্যবসায়ীদের জন্য আরও বেশি গুরুত্ব রাখে। এ নৌপথ ব্যবহার করে সদর উপজেলার চরকেওয়ার, মোল্লাকান্দি, আধারা, শিলই ইউনিয়ন এবং টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড়, যশলং, কামারখাড়া ইউনিয়ন সহ শরিয়তপুর জেলার চরাঞ্চলে উৎপাদিত হাজারো টন আলুসহ শাক-সবজি পরিবহন করে হিমাগার, স্থানীয় বাজার, ঢাকা- নারায়ণগঞ্জ এবং দেশের বিভিন্নস্থানে আনা-নেওয়া করা হয়। গত বছর সেতুটি নির্মাণ করতে গিয়ে নদীর দুপাশে অন্তত ৫০ ফুট করে মাটি দিয়ে ভরাট করা হয়েছিল। তখনই নৌযান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। নদীর যতটুকু অংশ বাকিছিল সেটাও এবার বন্ধ করা হয়েছে। এতে করে সম্পূর্ণভাবে নৌযান চলাচল বন্ধ হয়ে আছে। যে কারনে এ নৌপথ ব্যবহারকরী ব্যবসায়ীরা বিপাকে আছেন। উৎপাদিত আলু হিমাগারে রাখা নিয়ে সঙ্কায় আছেন কৃষকরা।

এদিকে, সদর উপজেলার মুক্তারপুর ও টঙ্গীবাড়ি এলাকায় অধিকাংশ হিমাগারের অবস্থান হওয়ায় চরাঞ্চলের কৃষকরা আলু সংরক্ষন করতেও এ নদী পথটি ব্যবহার করে থাকেন। নদীতে নৌযান চলাচল বন্ধ করে সেতু নির্মাণের কাজ করায় কৃষকরা হিমাগারে আলু সংরক্ষণের ক্ষেত্রেও দুশ্চিন্তার রয়েছেন।

নূরানী কোল্ড স্টোরেজের ম্যানাজার বেলাল হোসেন বলেন, জেলায় আলু উৎপাদনে র্শীষ হলো চরাঞ্চল। আগামী মাসের প্রথম থেকে আলু উত্তোলন শুরু হবে। এ চরাঞ্চলে একটাই ফসল উৎপাদন করে সেটা আলু। আলু উত্তোলনের পরে কৃষকরা তা সংরক্ষণ করে। এ সংরক্ষণ করার পরে তারা সারা বছর বিক্রী করে তাদের জীবিকা নির্বাহ করে। এসব আলু সংরক্ষণ করার জন্য চরাঞ্চলের হাজার হাজার টন আলু এ নদী পথে যাতায়ত করে থাকে। কিন্তু এবার কৃষকরা দুশ্চিন্তায় পরে গেছে। সেতু নির্মানের কারনে নদীপথটি বন্ধ রয়েছে। এতে বিপাকে পরেছে কৃষকরা। কতৃপক্ষ যদি বিশেষ বিবেচনায় সামান্য কয়েকদিনের জন্য হলেও নদী পথটি খুলে দেয় তাহলে কৃষক বেচে যাবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইড ব্যবস্থাপক মো.মঞ্জুরুল ইসলাম বলেন, সেতুর মধ্যভাগে ৫ টি গার্ডার বসানো হবে।নিয়মিত কাজ করলেও কাজ শেষ করতে অন্তত চার মাসের মত সময় লাগবে।এদিকে ১৫-২০ দিন পরেই নদীর দুই তীরের আলু উত্তলোন শুরু হবে।

স্থানীয় কৃষক মো. রিপন হাওলাদার বলেন, এ নদীটি ব্যবহার করে অল্প সময় ও কম খরচে সারা বছর উৎপাদিত শাক-সবজি এক এলাকা থেকে অন্য এলাকায় আনা নেওয়া করি। আলু রোপন ও উত্তোলন মৌসুমে এ কাজ আরো বহুগুণ বেশি। কিছুদিন পরে নতুন আলু উঠতে শুরু হবে। নৌযান চলাচল করতে না পারলে জমির আলু জমিতে নষ্ট হবে। হিমাগারে নিতে বিকল্প পথ ব্যবহার করা হলে ২০ টাকার ভাড়া ৬০ টাকা, দুঘন্টার রাস্তা ৮-১০ ঘন্টা লাগবে। তাই দ্রুত নৌপথ খুলে দেওয়ার দাবি সকল কৃষকদের।
কৃষক আব্দুল লতিফ বলেন, আমাদের ব্রীজও দরকার। কিন্তু কিছু দিনের জন্য হলেও সেতুর লোহার রড খুলে দেউক। তাহলে আমরা আলু নিয়ে হিমাগারে রাখতে পারবো।

 

এ বিষয়ে জেলা আলু চাষী ও ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী মো. দেলোয়ার হোসেন বলেন, এপ্রিল মাসের ১৫ তারিখের পরে নৌপথ বন্ধ করুক। নদী এখন আটকালে আলু চাষী-কৃষক, ব্যবসায়ী ও হিমাগারের মালিকদের কোটি কোটি টাকার ক্ষতি হবে।

ঠিকাদার প্রতিষ্ঠান সাগর বিল্ডার্সের কাছ থেকে সাব ঠিকাদারির দায়িত্ব নিয়ে কাজ করছেন আমিনুল ইসলাম। নৌপথ বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, সড়ক ও জনপদ বিভাগের অনুমতি নিয়ে নদীতে খুঁটি দিয়ে আটকিয়ে কাজ করছেন তারা।গার্ডারের কাজ করতে হলে খুঁটি বসিয়েই করতে হবে।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুস হোসেন সাকিব বলেন,নদীতে খুঁটি বসিয়ে কাজের বিষয়ে পানি উন্নয়নবোর্ডসহ সংশ্লিষ্ট সবার অনুমতি নেওয়া হয়েছে। খুঁটি না বসালে গার্ডারের কাজ করা যাবে না।খুঁটি অপসারণের বিষয়ে আমাদের জানানো হয়েছে। এ মুর্হুতে খুঁটি সরানোও যাবে না।নৌপথ ব্যবহারকারীদের সাময়িক কিছু ভোগান্তি হবে। কাজ শেষ হলে সব ঠিক হয়ে যাবে।#

মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ৫

মুন্সীগঞ্জে সদর উপজেলার মিরকাদিমে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গেলো শনিবার সন্ধ্যায় মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মো. দুলাল মিয়ার ছেলে মো. রবিন বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো. কামাল (৫৫), বাদল মিয়া (৪৫), শাহাদাত (৪৭), সুলতান (৬০), শামীম (৩৫)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন বিভিন্ন সময় বাদী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এ নিয়ে একাধিকবার বিচার-সালিশ হলেও অভিযুক্তরা তা মানতে রাজি হননি বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, গত ৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামগোপালপুর এলাকায় রবিনের চাচাতো ভাইয়ের ছেলে সোহান (১০) ও তার ভাবির খেলাধুলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তার ভাবিকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়। তাকে রক্ষা করতে চাচাতো ভাই সজীব (৩৫) এগিয়ে গেলে তার ওপরও হামলা চালানো হয়।

পরে রাত ৯টার দিকে রবিনের বাবা মো. দুলাল (৫৫) কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দক্ষিণ রামগোপালপুর এলাকায় পৌঁছালে তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার চিৎকার শুনে চাচাতো ভাই সজীব (৩৫), রজীব (২৭) ও চাচাতো ভাইয়ের শ্যালক আসলাম (১৭) এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে পাঁচজন আহত হন। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. কামাল হোসেন। তিনি বলেন, ‘জায়গা-সম্পত্তি নিয়ে তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা ছিল না। আমরা তাদের ওপর কোনো হামলা করিনি। ঘটনার দিন তারা একজন খানসামার সঙ্গে অনেক লোকজন নিয়ে সেখানে আসে। তখন অনেক মানুষের মধ্যে লাঠির আঘাতে তারাই আহত হয়েছে। আমরাও আহত হয়েছি।’

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, জায়গা-সম্পত্তির বিরোধের বিষয়টি সাধারণত আমাদের দেখার বিষয় নয়। তবে এ ঘটনায় কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকলে বিষয়টি আমরা দেখব।

পদ্মা সেতু উদ্বোধনের পর ৫৪৮ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪৭

বিক্রমপুর পোস্ট রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
পদ্মা সেতু উদ্বোধনের পর ৫৪৮ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪৭

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে গতকাল বৃহস্পতিবার ২৭ আগষ্ট পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পদ্মা সেতু উদ্বোধনের ২০২২ সালের ২৫ জুন থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত মুন্সীগঞ্জ সীমানায় মোট ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সাথে  দুর্ঘটনা কবলিত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেের ভাষ্য, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় দুর্ঘটনা প্রতিরোধে চালক ও সাধারণ জনগণের মধ্যে সচেতন হতে হবে ।

দুর্ঘটনা এড়াতে চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। সড়কের নির্দেশনা ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালাতে হবে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অসতর্ক ও বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকা প্রয়োজন। তাহলেই  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

 

মুন্সীগঞ্জে নুরুল হক নুর

অন্তরবর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্স আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
অন্তরবর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্স আয় বেড়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, অন্তরবর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। রেমিটেন্সের রিজার্ভ বৃদ্ধির জন্য বৈধ পথে পাঠাতে হবে রেমিটেন্স। যার মাধ্যমে বিদ্যুৎ -জ্বালানি সহ বিভিন্ন সংকট নিরসন করা সম্ভব হবে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যত’-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু। জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সৌরভ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব চৌধুরী।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর হুন্ডিতে টাকা না পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, অনেকে হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠায়, যে টাকাটা দেশে আসার কথা বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকে জমা হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। দেশ দেশে কেনাকাটার জন্য যে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয় সেখানে ঘাটতি থেকে যাচ্ছে কাজেই বৈধপথে যদি রেমিটেন্স পাঠাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো থাকবে , তাহলে বিদ্যুৎ জ্বালা নিয়ে থেকে শুরু করে বিভিন্ন সংকট সহজে নিদর্শন করা যাবে ।

প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষিকার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করছে। সরকার ভালো ভালো পদক্ষের দিকে আগাচ্ছে , কিন্তু ছয় মাসে অনেক কিছু করা সম্ভব নয়, সরকারকে সময় দিতে হবে ।

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারে সম্মাননা স্মারক প্রদান ও গণঅভ্যুত্থানের বিষয়ে আলোচনা হয়।

2