গজারিয়ায় গৃহবধূর আত্মহত্যা
মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক কলহের জেরে বাড়িতে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা চর সাহেবানী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সুবর্ণা আক্তার (৩২) ওই এলাকার বুদ্ধি প্রতিবন্ধী শরীফ মিয়াজী’র স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক কলহের জেরে বাড়িতে থাকা ইঁদুর মারার ট্যাবলেট খান তিনি। পরে বাড়ীর লোকজন টের পেয়ে তাকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরে ঢামেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গজারিয়া থানার অফিয়ার ইনার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়া দিন রয়েছে।
