মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বিত উদ্যোগ, মৎস্যসম্পদ সংরক্ষণ, টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, আবুল বাশার, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, জেলা প্রশাসন, উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ, মৎস্যজীবী ও মৎস্য খাত সংশ্লিষ্ট অংশীজনবৃন্দ।
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ৫:৫৯ অপরাহ্ণ