মুন্সীগঞ্জে সাংবাদিক বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ৪:২০ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। তারা এ মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

তারা বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, রাসেল মাহমুদ, সাবেক সাধারন সম্পাদক মামুনুর রশীদ খোকা, বর্তমান কমিটির সদস্য মাহাবুব আলম লিটন, সাবেক সদস্য শেখ মো. রতন, বর্তমান কমিটির সহ সাধারন সম্পাদক নাদিম হোসাইন, দপ্তর সম্পাদক মো. মাদুদ রানা, সাহিত্য সম্পাদক নজরুল ইসলাম ছোটন, এনটিভির স্টাফ রিপোর্টার মঈনুদ্দিন সুমন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরাফাত রায়হান সাকিব, জেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন, মাসুদ অর্নব, সাংবাদিক নাজমুল হাসান শাওন, আমির হোসেন প্রমুখ।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন