বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
গত ২৮ এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
একই সঙ্গে দলীয় এই আদেশ ২৮ এপ্রিল থেকে কার্যকর হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২৬ । ৬:২৭ অপরাহ্ণ