পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আবারো সিন্ডিকেটের কবলে পড়ছে। আবারো বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর কতিপয় দুর্নীতিবাজ কর্মচারী সিবিএ নামধারী গোষ্ঠী নতুন মোড়কে রং পাল্টে সুপরকিল্পতিভাবে তাদের পুরনো সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার সকল আয়োজন সম্পন্ন করেছে। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডশেন আইন ১৯৯৯ মূলে পল্লী বাংলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক ব্রত নিয়ে পিডিবিএফ একটি অমুনাফাকাঙ্খী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
কিন্তু যাত্রার শুরু থেকেই পিডিবিএফ আইনের কিছু কাঠামোগত দুর্বলতার কারণে বিশেষত: প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী, ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক বেসরকারি ব্যক্তি নিয়োগের সুযোগ থাকায়, চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালকগণ নিজের চুক্তি টিকিয়ে রাখতে নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে এবং প্রাতিষ্ঠানিক স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের পদে যেকোন মূল্যে টিকে থাকার প্রতি অধিকতর মনোনিবেশ করতো। সেই সাথে এই প্রতিষ্ঠানে সিবিএ কার্যক্রম পরচিালনার সুযোগ থাকায়, দলীয় ব্যানারে সিবিএ’র নামে কতিপয় দুর্নীতিবাজ কর্মচারী নেতাদের সাথে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালকের অশুভ আঁতাত করে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে দুর্নীতি ও অনিয়মের মধ্য দিয়ে চলতে থাকে।
অশুভ এই আঁতাতের মূল ভিত্তি হলো- পারস্পারিক স্বার্থ চরিতার্থ করা। অর্থাৎ একদিকে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক দুর্নীতিবাজ সিবিএ সিন্ডিকেট কে অন্যায় সুবিধা প্রদান করবে আর বিনিময়ে ব্যবস্থাপনা পরচিালককে তার পদে বহাল রাখতে কথিত সিবিএ নেতাদের সমর্থন লাভ করবে। এভাবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিগত ২৫ বছর বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে প্রতিষ্ঠানটি অনিয়ম দুর্নীতি ও নৈরাজ্যের স্বর্গ রাজ্যে পরিণত হয়।
জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রেখে যাওয়া ১৬ বছরের অন্যায়, অনিয়ম ও অপরাজত্বের এ সিন্ডিকেট চরম প্রতিরোধের মুখে পড়ে। ফ্যাসিস্ট সরকারের নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের চুক্তি বাতিল করা হলে, নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলা করতে প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথমবাররে মতো জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রেষণে একজন যুগ্মসচিবকে পরিচালক পদে পদায়ন করা হয়।
তৎপরর্বতীতে প্রশাসনিক মন্ত্রণালয় হতে তাকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়। ইতিহাসে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর পদে জনপ্রশাসনের নিয়মিত এই কর্মকর্তা সকল প্রকার নৈরাজ্য ও অনিয়ম দূর করে শৃঙ্খলা ও আনুগত্য প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত সুদৃঢ় ও অনমনীয় পদক্ষেপ গ্রহণ করে। প্রতিষ্ঠানটির সকল কাজে অনয়িম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করায় সিবিএ নামধারী স্বার্থনেষী দুষ্টচক্রের সকল অন্যায় উর্পাজনের পথ রুদ্ধ হয়।
অগ্রাধিকার চিহ্নিতপূর্বক প্রতিষ্ঠানটির সামগ্রিক উন্নয়নে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়। অর্ন্তবর্তী সরকারের এই স্বল্প সময়ের মধ্যে এর প্রধান কার্যালয়ের ভবন ক্রয়-কার্য সম্পাদন; ১৬৬৫ জন জনবল নিয়োগ; ১০৫২ জন কর্মকর্তা -কর্মচারীকে পদোন্নতি; আয়কর প্রদান সংক্রান্ত জটিলতা নিরসন; আগারগাঁও প্রশাসনিক এলাকায় প্রধান কার্যালয় স্থানান্তরের জন্য সরকারি জমি বরাদ্দ প্রাপ্তি এবং সর্বোপরি প্রতিষ্ঠানটিতে কর্মরত হাজারো কর্ম কর্তাকর্তা-কর্মচারীর জন্য সর্বত্র সুস্থ কর্মপরিবেশ তৈরি করা হয়।
কিন্তু স্বার্থান্বেষী সক্রিয় এই সিন্ডিকেটের সকল অন্যায় উর্পাজনের একমাত্র প্রতিবন্ধকতা হিসেবে প্রেষণে নিযুক্ত যুগ্মসচিব’কে সরিয়ে দেবার জন্য তারা মরিয়া হয়ে ওঠে। পেশাদার এই কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলকভাবে সরকারি বিভিন্ন দপ্তরে বেনামি, অসত্য, বানোয়াট অভিযোগ দায়ের, ফেক ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার; টাকার বিনিময়ে কতিপয় দুর্নীতিপরায়ন সাংবাদিক দিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিমুলক সংবাদ পরবিশেনসহ নানারূপ নোংরা ও অরুচিকর অপচেষ্টা অব্যাহত রাখে।
মন্ত্রণালয়ে নতুন কোন সচিব, উপদেষ্টা কিংবা মন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেই এই সিন্ডিকেট তাদেরকে বিভ্রান্ত করতে একইভাবে পুরনো অভিযোগ নতুন করে দায়ের করে। তথাপি তাদের অন্যায় হুমকি ও ষড়যন্ত্রের নিকট নিকট মাথা নত না করে সিন্ডিকেটে জড়িত ক্যক্তিদের নামপিরিচয় উল্লেখ করে তাদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থা’কে নানা সময় লিখিতভাবে অবহিত করা হয় এবং তাদের অর্ন্তঘাতমূলক কর্মকান্ড মোকাবেলা করতে স্থানীয় থানায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষপে গ্রহণ করা হয়।
১২ই জানুয়ারী ২০২৬ জাতীয় নির্বা চনের পর নতুন রাজতৈনিত সরকার দায়িত্নব গ্র্বিারহণ করলে পিডিবিএফ পরিবারের হাজারো কর্মকর্তা-কর্মচারীর মাঝে আশার সঞ্চার হয় যে, এবার হয়তো সুদিন ফিরবে। কিন্তু বড়েই পরিতাপের বিষয় বিগত ফ্যাসিস্ট সরকারের সময় জুড়ে চিহ্নিত একই ব্যক্তিবর্গ এখন খোলস পাল্টে নতুন মোড়কে তাদের অন্যায় দুর্নীতির সামাজ্য পুন:প্রতিষ্ঠার নীল নকশা আঁকতে শুরু করে। অর্ন্তবর্তীকালীন সরকারের বিদায় ও জাতীয় নির্বাচন চলাকালীন একটা ট্রানজিশন সময়কালকে পুঁজি করে ষড়যন্ত্রের কুটকৌশলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিযুক্ত যুগ্নসচিবকে ১৫ই ফেব্রুয়ারী ২০২৬ তারিখ অন্যত্র সরিয়ে দিতে সক্ষম হয় এবং এরই মধ্য দিয়ে পিডিবিএফ ইতিহাসের সফলতম অধ্যায়ের সমাপ্তি ঘটে। শয়তানী সিন্ডিকেটের বিজয় অর্জিত হয়।
সঙ্গবদ্ধ অপশক্তির কাছে ন্যায়ের লড়াই পরাজিত হয়। এখানেই শেষ নয়, সিন্ডিকেটের দুর্নীতির সাম্রাজ্যকে আরো বাধাহীন করতে তাদের অপর প্রতিবন্ধকতা জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রেষণে নিযুক্ত অপর পরচিালককেও বিগত ৮ এপ্রিল ২০২৬ অন্যত্র বদলি করতে সক্ষম হয়। অর্থাৎ পিবিডিএফ কর্মচারী চাকরি প্রবিধানমালার বিধান অনুযায়ী প্রেষণে পদায়নকৃত দুইজন পরচিালককেই এই সিন্ডিকেট সরিয়ে দিতে সক্ষম সক্ষম হয়।
একই সাথে এই সিন্ডিকেটের চক্রান্তেই প্রতিষ্ঠানের আইন ও প্রবিধানমালা লঙ্ঘন করে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এক কর্মকর্তাকে পিডিবিএফ-এর ব্যবস্থাপনা পরচিালকের দায়িত্ব অর্পণ করা হয়। প্রতিষ্ঠানটির জন্য প্রণীত আইন ও প্রবিধানমালায় প্রশাসনিক মন্ত্রণালয় থেকে কাউকে সরাসরি অতিরিক্ত দায়িত্ব প্রদানের সুযোগ নেই। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরচিালকের অনুপস্থিতিতে শুধুমাত্র প্রেষণে/ সরাসরি নিযুক্ত পরিচালকগণের মধ্য থেকে জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরচিালকের দায়িত্ব প্রদানের সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানটিতে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে ধারাবাহিকভাবে প্রেষণে পরিচালকের দুইটি পদে যুগ্মসচিব পদায়ন এবং পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯ সংস্কার/সংশোধনর্পূবক প্রধান নির্বাহী পদে সরকাররে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করা না হলে প্রতিষ্ঠানটির ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ও সরকারের কর্মসুচী সুচারুরূপে বাস্তবায়ন দুরূহ হয়ে পড়বে।
পল্লী বাংলার দারিদ্র বিমোচনে অন্যতম অগ্রসেনানী পিডিবিএফ নামক প্রতিষ্ঠানটিতে সুশাসন, সুস্থ কর্ম পরিবেশ, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও সক্ষমতা তৈরীর ধারাবাহিকভাবে টেকসই করতে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রেষণে পরিচালকের পদায়ন অব্যাহত রাখা যেমন জরুরী তেমনি ভাবে প্রতিষ্ঠানটির মূল সংকট পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯-এর যুগোপযোগী সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠাটির ব্যবস্থাপনা কাঠামোর কাংখিত পরিবর্তন আনা তেমনি অপরিহার্য। সূত্র- বৈশাখী টিভি অনলাইন
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ । ৮:২৮ অপরাহ্ণ