মুন্সীগঞ্জ ২০টি পূজা মণ্ডপে অনুদান দিল বিএনপি নেতা রতন

কাজী দীপু
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:৪৪ অপরাহ্ণ

শারদীয় দুর্গাউৎসব উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার ২০টি পূজা মণ্ডপে বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতনের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে পৌর এলাকায় ১৮টি ও পঞ্চসার ইউনিয়নের ২টি পূর্জা মণ্ডপ রয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টায় দিকে জেলা শহরের প্রধান বাজার এলাকার নিজ কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের হাতে অনুদান তুলে দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সামসুল হক সরকার, বিএনপি নেতা জালাল গাজী, কবির হোসেন কাউন্সিলর, চরকেওয়ার ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর ফকির, মো. জাকির হোসেন মৃধা, মো. মজিবুর রহমান, মো. ফারুক মিয়া ও মাসুদ রানা প্রমুখ।

এছাড়া এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য অভিজিৎ দাস ববি সহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন