মুন্সীগঞ্জে “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ”  উদ্বোধন করলেন দুই উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫ । ৮:৫৩ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন অন্তবর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
মুন্সীগঞ্জ প্রতিনিধি:গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন পতনের দৃশ্যপটকে সামনে রেখে গণভবনকে জাদুঘরে রুপান্তরের কাজ এগিয়ে চলেছে।
রোববার বিকালে মুন্সীগঞ্জ জেলা শহরের লিচুতলা এলাকায় ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন তারা।
এ সময়ে অন্তবর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা মুন্সীগঞ্জে জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ
সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন