মুন্সীগঞ্জের ৩ শহীদ স্মরণে নির্মিত হচ্ছে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ । ৬:০৭ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ জেলায় জুলাই গণঅভ্যুত্থানে ৩ শহিদ স্মরণে শহরের উত্তর ইসলামপুর এলাকায় সড়ক বিভাজনের উপর ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ’ কার্যক্রম শুরু হয়েছে।
 শনিবার বেলা ১১ টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় শহিদ সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও নুর মোহাম্মদ ওরফে ডিপজলের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
এলজিইডি মুন্সীগঞ্জের সিনিয়র সহকারী প্রকৌশলী রেজওয়ানুর রহমান জানান, প্রতিটি ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’-এ শহিদদের নাম, জন্ম ও মৃত্যু তারিখ এবং সরকারি গেজেট অনুযায়ী মৃত্যুর বর্ণনা থাকবে। মাটি থেকে এর উচ্চতা হবে ৮ ফিট। ঢাকা থেকে পাথরের মিশ্রণে ঢালাইকৃত মূল অংশটি পাঠানো হবে। প্রতিটি স্ট্যাম্প নির্মাণসহ সোলার লাইট স্থাপন ইত্যাদির ব্যায় হবে আনুমানিক দেড় লাখ টাকা। জেলা পরিষদের অর্থায়নে সরাসরি এলজিইডির তত্ত্বাবধানে আগামী ৭-১০ দিনের মধ্যে কাজটি সম্পন্ন হবে।’
এসময় উপস্থিত ছিলেন, শহিদ সজল মোল্লার ভাই সাইফুল ইসলাম, শহিদ রিয়াজুল ফরাজীর মেয়ে রিয়া মনি ও শহিদ নুর মোহাম্মদ ওরফে ডিপজলের নানী শেফালি বেগম।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত জানান, জুলাই গণঅভ্যুত্থান ও শহিদদের স্মরণে মাসব্যাপী সরকারি কর্মসূচির অংশ হিসাবে জেলাব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন