গোপালগঞ্জের মতো আরও ১০ জায়গায় হামলা  চালালেও আমাদের দমন করা যাবে না 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ । ৫:৪৩ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা জানি সামনে আমাদের আরও একটি লড়াই আসতেছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের লড়াই অনেকের সাথে করতে হবে। তিনি বলেন, সামনের এক নতুন বাংলাদেশ বিনির্মানের সেই লড়াইয়ে মুন্সীগঞ্জ আমাদের সঙ্গে থাকবে, আমরা জানি। শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের কৃষিব্যাংক মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরও ১০টা জায়গায় হামলা চালানো হলেও আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিরূপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা থামবো না।
তিনি বলেন, ভয়ের কোনো কারণ নেই, আপনারা সচেতন হন। গণঅভ্যুত্থানে আপনার সন্তান জীবন দিয়েছে। আপনাদের কথা বলতে হবে। পাড়ায় পাড়ায় আপনারা সরব হন। প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সব অধিকার এবং মর্যাদা নিশ্চিত করেই ঘরে ফিরব। দেখা হবে নতুন বাংলাদেশে
নাহিদ ইসলাম বলেন, মুন্সীগঞ্জ মহত মানুষদের জন্ম দেয়। প্রতিবাদী মানুষদের জন্ম দেয়। ইদ্রাকপুর ও বিক্রমপুরের ইতিহাসকে ধারন করে মুন্সীগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে চাই। পদ্মা মেঘনার দাপটে আমরা জানি নদী ভাঙ্গন হচ্ছে। মুন্সীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলন হচ্ছে। চাদাবাজি হচ্ছে, সন্ত্রাসী কর্মকান্ড হচ্ছে। মুন্সীগঞ্জ মাথা উচু করে দাড়াতে চায়।
মুন্সীগঞ্জ জেলা এনসিপির সমন্বয়ক কমিটির আহবায়ক মাজেদুর ইসলামের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন এনসিপির দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মূখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মেহেদী হাসান, মুন্সীগঞ্জ সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলিম, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ সেলিম, সিরাজদীখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ উজ্জ্বল,
মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।
নাহিদ ইসলাম আরো বলেন, মুন্সীগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকেন। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকার পক্ষে কথা বলছি। অনেকেই বলছে প্রবাসীদের কোন অবদান নাই। মুন্সীগঞ্জবাসী আপনাদের পরিবারদের যে সকল সদস্য প্রবাসে থাকে তাদেরকে সচেতন ও সরব হতে বলবেন। তারা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করবো।
এনসিপির দক্ষিনাঞ্চলের দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে দেশে-বিদেশে বিভিন্ন  ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের  ফ্যাসিবাদ বিরুধী যে রাজনৈতিক দল গুলো রয়েছে। এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলমতকে ঐক্যবদ্ধ ভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এক সাথে কাজ করতে হবে।
এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমাদের এই বাংলাদেশ পরিপূর্ন ফ্যাসিবাদ মুক্ত তো হইনি। বরং ফ্যাসিসদের দোসর মুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখনো অনেক পথ বাকী। সকলকে ঐক্যবদ্ধ ভাবে সেই পথ পাড়ি দিতে হবে।
এর আগে, জুলাইয় পদযাত্রা উপলক্ষে মুন্সীগঞ্জে শুক্রবার সকাল থেকেই জড়ো হতে শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। প্রথমে তারা মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির সামনে জড়ো হন, পরে সেখান থেকে মিছিল নিয়ে এসে মুন্সীগঞ্জ সুপারমার্কেট চত্বর এলাকার কৃষি ব্যাংকের সামনে সমাবেশস্থলে জড়ো হন।
এদিকে মুন্সীগঞ্জের কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে পৌছে স্থানীয় একটি রিসোর্টে রাতযাপন কটেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুক্রবার বেলা ১১ টার দিকে তারা কর্মসূচিতে অংশ নিতে রওনা হন। শুক্রবার দুপুর ১২ টার দিকে তারা মুন্সীগঞ্জ শহরে পৌছে পুরাতন কাচারী এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করার হয় । পদযাত্রাটি পতাকা একাত্তর-পুরাতন কাচারী, সপার মার্কেট ও আল্লাহু চত্ত্বর ঘুরে পুনরায় কৃষি ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে মঞ্চে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন