চরকেওয়ারে শিক্ষার্থীদের মাঝে  গাছের চারা বিতরন ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ । ৫:১৬ অপরাহ্ণ
গাছ লাগান, পরিবেশ বাঁচান স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদর উপজেলার গজারিয়াকান্দি গ্রামে চরকেওয়ার মাহমুদিয়া মাদ্রাসা ও ইসলামিক কিন্ডারগার্টেনে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন ও বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার,সকাল ১০ টার দিকে ইসলামিক কিন্ডারগার্টেন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন সদর কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হাসান।
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন সদর কেন্দ্রের উদ্যোগে ও
চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ব্যবস্থাপনায় গাছের চারা বিতরন ও বৃক্ষরোপণ করা হয়।
চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেনের মোতোয়াল্লি এ কে এম ফজলুল হক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. আকরাম আলী, ক্রীড়াবিদ মঈন কাদের রবিন, আরিফ হোসেন লিটন, ইলিয়াস হোসেন, সাইফুল ইসলাম বাদল, শান্তি রঞ্জন দেননাথ, মহিউদ্দিন তালুকদার,  সাইফুল ইসলাম, জামাল হোসেন, রাজ মলিক, ফয়সাল ও রজিব।
উল্লেখ্য, মরহুম আব্দুস সামাদ সরকার ২০০৪ সালে সদরের গজারিয়াকান্দি গ্রামে চরকেওয়ার মাহমুদিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন। তিনি মারা যাওয়ার পর থেকে তার ছেলে জহিরুল হক দিদার, ফজলুল হক, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলামসহ পরিবারের সদস্য এবং গ্রামবাসী ও শুভাকাঙ্ক্ষীরা এই মাদরাসার উন্নয়ন ও আধুনিকায়ন করে কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য স্থাপিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন