ইছামতীর তীরে বাঁধ ভাঙ্গনের ঝুঁকিতে, রক্ষায় মানববন্ধন গ্রামবাসীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ । ৯:৩৭ অপরাহ্ণ
দুই কোটি টাকা ব্যয়ে জিওব্যাগ দিয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইছামতির নদীর তীরে নির্মিত অস্থায়ী বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। তাই ভাঙন থেকে রক্ষার জন্য বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। সোমবার সকালে উপজেলার আব্দুল্লাপুর ইছামতি নদীর তীরে বৃষ্টির মধ্যে দাড়িয়ে মানববন্ধণ কর্মসূচি পালন করেছে ভাঙন হুমকিতে থাকা তীরবর্তী গ্রামবাসী। তাদের সঙ্গে মানববন্ধণ কর্মসূচিতে অংশ নেয় এলাকাবাসী, জনপ্রতিনিধি, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
মানববন্ধনে উপস্থিত থাকা আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা সাংবাদিক আরাফাত রায়হান সাকিব বলেন, কয়েক বছর ধরে ইছমতি নদীর তীর ভাঙন তান্ডবে বিস্তীর্ণ এলাকা বিলীন হয় আব্দুলাপুর ইউনিয়নের তীরবর্তী গ্রামগুলো। হাজারো মানুষের ভিটে মাটি বিলীন হয়ে যায়, যা এখনও অব্যাহত রয়েছে। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও অংশীজনরা মিলে জেলা প্রশাসনের কাছে আবেদন করে। এর প্রেক্ষিতে সম্প্রতি সেখানে দুই কোটি টাকা ব্যয়ে জিওব্যাগে অস্থায়ী বাঁধ নির্মান করা হয়।
কিন্তু বর্তমানে ইছামতী নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বাল্কহেড চলার করছে। রাতদিন ছোট নদীতে বড় বড় নৌযান চলাচলের কারনে আবারো ভাঙন আশংকায় পড়েছে জিও ব্যাগ দিয়ে নির্মিত বাঁধ। বর্তমানে ভাঙ্গনের মুখে রয়েছে সরকারী অর্থানের বাঁধসহ স্থানীয় হাজারো মানুষের ঘরবাড়ি, বিভিন্ন ধর্মীয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। এর ফলে বাঁধ ও ভিটে মাটি রক্ষায় তাই বাল্কহেড চলাচল বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এবিষয়ে প্রশসান সহ উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করেন।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল আলীম, সাবেক মাদ্রাসার ভারপ্রাপ্ত মহতামিম মাওলানা ইলিয়াস, স্থানীয় জনপ্রতিনিধি আকরাম মন্ডল, শাহনাজ বেগম, মাহমুদা আক্তার, সাংবাদিক আরাফাত রায়হান সাকিব সহ অন্যান্যরা।
সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন