মুন্সীগঞ্জে রথযাত্রার শোভাযাত্রা

নিজস্ব
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ জুন, ২০২৫ । ৯:২১ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে নানা আয়োজনে সনাতন ধর্মের জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরে রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রাট শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রধান সড়কস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী জয় মাতা কালী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার দুলাল মন্ডলের সভাপতিত্বে ও  পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবতোষ চৌধুরী নুপুরের সঞ্চালনায়য় সভায় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম, কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালী মাতা মন্দিরের সভাপতি পবিত্র সংকর চ্যাটার্জী কাজল,শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের সভাপতি অভিজিৎ দাস ববি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী ননি গোপাল হালদার,কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালী মাতা মন্দিরের কোষাধ্যক্ষ জহরলাল চৌধুরী,সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন পোদ্দার,মুন্সীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন লাল,শ্রী শ্রী জগন্নাথ দেব জিউর মন্দিরের সভাপতি আনন্দমোহন দাস,শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা মহারানী মন্দিরের সভাপতি বলরাম শঙ্কর দাস,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক দপ্তর সম্পাদক স্বপন বিশ্বাস,জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সদস্য উত্তম বর্ণিক,শ্রী শ্রী জগন্নাথ দেব রথযাত্রার কমিটির সভাপতি সাধন দাস,পূজা উদযাপন পরিষদ পৌরসভার ২ নং ওয়ার্ডের সভাপতি ডক্টর কুমার মৃদুল প্রিন্স। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন কালী প্রসাদ চক্রবর্তী।

রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রায় কেন্দ্রীয় শ্রী শ্রী জয় মাতা কালী মন্দির পরিচালনা কমিটিকে সহযোগিতা করতে মানিকপুর হাসপাতাল সড়কের  মহারানী মন্দিরের শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা, শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির মালপাড়া ,লক্ষী নারায়ণ জিউড় মন্দির(ইদ্রাকপুর), ও শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দির ও রাধা গোবিন্দ মন্দির(গোয়াল পাড়া) রথযাত্রার শোভাযাত্রায় অংশ নেন।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন