পদ্মা সেতু: যানবাহন পারাপারে আয় আড়াই হাজার কোটি টাকা

বিশেষ প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ । ১২:১৫ পূর্বাহ্ণ
সড়ক পথে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এনে দেওয়া অবকাঠামো পদ্মা সেতুর উদ্বোধনের তিন বছর পূর্ণ হয়েছে বুধবার।
২০২২ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন। পরদিন ২৬ জুন থেকে এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু দিয়ে গত তিন বছরে প্রমত্তা পদ্মা পাড়ি দিয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২ হাজার ৫ শত ৭ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬শ টাকা। পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, গত তিন বছরে যানবাহন পারাপার ও টোল আদায়ের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে ২০২২-২৩ অর্থবছর পাড়ি দিয়েছে ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯টি যানবাহন। আর টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা। ২০২৩-২৪ অর্থবছর: পাড়ি দিয়েছে ৬৮ লাখ ১ হাজার ৩৭৪টি যানবাহন।  টোল আদায় হয়েছে ৮৫০ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৩৫০ টাকা। ২০২৪ সালের জুন পর্যন্ত (সর্বশেষ হিসাব): পাড়ি দিয়েছে ৬৯ লাখ ৭৭ হাজার ৩৩৪টি যানবাহন। আর টোল আদায় হয়েছে ৮৫৮ কোটি ৮৭ লাখ ২ হাজার ৫৫০ টাকা
সংশ্লিষ্ট সূত্র মতে, পদ্মা সেতু চালুর পর থেকে প্রতিবছরই যানবাহনের সংখ্যা ও টোল আদায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে পদ্মা সেতু শুধু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নই নয়, জাতীয় উন্নয়নের গতিকে আরও  বেগবান করেছে।
সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন