মুন্সীগঞ্জে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫ । ১১:২৯ অপরাহ্ণ

টেস্ট ক্রিকেট মর্যাদাপ্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থা মুন্সীগঞ্জ এর সার্বিক ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় এই ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়।

অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল ২০২৫ এর খেলায় চারটি দল অংশ নিয়েছে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ রানা। পরে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ রানা, মঞ্জুর মোর্শেদ, জেলা ক্রিকেট কোচ মাকসুদ, সহকারি কোচ কাউছার আহমেদ বাবুসহ প্রমুখ।

২৫

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন